News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আরজিএম মহকুমা হাসপাতালের লেবার রুমে হঠাৎ বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড, অল্পেতে রক্ষা পেলেন চিকিৎসাধীন রোগীরা 
Image

আরজিএম মহকুমা হাসপাতালের লেবার রুমে হঠাৎ বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড, অল্পেতে রক্ষা পেলেন চিকিৎসাধীন রোগীরা 

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর:আজ দুপুরে কৈলাসহর শহরের আরজিএম মহকুমা হাসপাতালের লেবার রুমে হঠাৎ বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যেই আতঙ্কে হুলস্থুল পরিস্থিতি সৃষ্টি হয়। গর্ভবতী মহিলা ও নবজাতকদের নিয়ে আত্মীয়-স্বজনরা ছুটোছুটি শুরু করেন। তাড়াহুড়ো করে নামার সময় এক মহিলা সিঁড়িতে পড়ে গিয়ে পা মচকান।খবর পেয়ে দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও, বেবি ওয়ার্মার সহ হাসপাতালের বেশ কিছু মূল্যবান চিকিৎসা সরঞ্জাম ভস্মীভূত হয়।উল্লেখযোগ্য যে, এদিন সকালে ১৩২ কেবি সাবস্টেশনে পূজার আগে রক্ষণাবেক্ষণ কাজের জন্য সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছিল। ফলে সকাল থেকেই হাসপাতাল জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ পরিষেবা চালাচ্ছিল। রোগীর পরিবারের অভিযোগ, বহুদিন ধরে হাসপাতালের বৈদ্যুতিক লাইনের সঠিক রক্ষণাবেক্ষণ হয়নি, যার ফলেই এই দুর্ঘটনা ঘটেছে।এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ ক্ষয়ক্ষতির তালিকা প্রস্তুত করছে এবং দ্রুত প্রয়োজনীয় মেরামতির আশ্বাস দিয়েছে। ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে সমগ্র এলাকায়।

Releated Posts

টাকা আদায়ের অভিযোগের তদন্তে গিয়ে মহিলা এসআই আক্রান্ত, গ্রেফতার ৩

তেলিয়ামুড়া, ২ অক্টোবর: গাড়িচালকের কাছ থেকে জোর করে টাকা আদায়ের অভিযোগ এবং কর্তব্যরত এক মহিলা সাব-ইন্সপেক্টরকে ধাক্কা দিয়ে…

ByByReshmi Debnath Oct 2, 2026

ত্রিপুরা বিশ্ববিদ্যালয়কে উত্তর-পূর্ব ভারতের উচ্চশিক্ষা ও গবেষণার অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সম্মিলিত প্রচেষ্টা চালিয়ে যেতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর: সীমিত সংখ্যক বিভাগ নিয়ে যাত্রা শুরু করা ত্রিপুরা বিশ্ববিদ্যালয় আজ রাজ্যের শিক্ষা, গবেষণা…

ByByReshmi Debnath Oct 2, 2026

দূর্গাপূজায় বাড়তি বিদ্যুৎ চাহিদা মোকাবিলায় আগাম প্রস্তুতির নির্দেশ বিদ্যুৎ মন্ত্রীর

আগরতলা, ২ অক্টোবর: আসন্ন দূর্গাপূজা উপলক্ষে রাজ্যে নিরবচ্ছিন্ন ও নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে শুক্রবার ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ…

ByByReshmi Debnath Oct 2, 2026

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে আশীর্বাদ নিলেন সস্ত্রীক বিপ্লব কুমার দেব

নয়াদিল্লি, ২ অক্টোবর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সস্ত্রীক সৌজন্য সাক্ষাৎ করলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার…

ByByTaniya Chakraborty Oct 2, 2026
Scroll to Top