News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আগরতলায় মহানাম অঙ্গন আশ্রমের ৪৪তম প্রতিষ্ঠা দিবস ও রক্তদান উৎসব উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী
Image

আগরতলায় মহানাম অঙ্গন আশ্রমের ৪৪তম প্রতিষ্ঠা দিবস ও রক্তদান উৎসব উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বরঃ
আজ আগরতলার বনমালীপুরস্থিত নিখিল ত্রিপুরা মহানামসেবক সংঘের উদ্যোগে মহানাম অঙ্গন আশ্রমের ৪৪তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত রক্তদান উৎসবের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডঃ) মানিক সাহা।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আধ্যাত্মিক আলোচনার পাশাপাশি রক্তদান ও অঙ্গদানের মতো মানবিক বিষয়ে সচেতনতা গড়ে তোলা জরুরি। পাশাপাশি নেশার বিরুদ্ধে ও কুসংস্কার দূরীকরণে জনজাগরণ ও গণআন্দোলন গড়ে তোলার ক্ষেত্রে ধর্মীয় প্রতিষ্ঠানগুলিকে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়ার আহ্বান জানান তিনি।

মুখ্যমন্ত্রী আরও বলেন, “জীবনের সৌন্দর্য হলো আদর্শ নিয়ে চলা। আদর্শের মধ্যেই নিজেকে খুঁজে পাওয়া যায়। যুব সমাজকে সেই আদর্শে অনুপ্রাণিত করতে হবে।” তিনি জানান, দেশ আজ অর্থনীতি, আধ্যাত্মিকতা, পরিকাঠামো উন্নয়ন সব দিক দিয়েই এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রীর লক্ষ্য ২০৪৭ সালের মধ্যে একটি বিকশিত ভারত গড়ে তোলা। তার অর্থ হলো কেবল দেশের সার্বিক উন্নয়ন নয়, প্রতিটি পরিবারকে সুখ-স্বাচ্ছন্দ্যে রাখা।

তিনি আরও বলেন, “সবাই মিলে উন্নয়নের কাজে অংশীদার হলে তবেই এক ভারত, শ্রেষ্ঠ ভারত গড়ে তোলা সম্ভব।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, কর্পোরেটর রত্না দত্ত, মহানাম সম্প্রদায়ের সর্বভারতীয় সভাপতি শ্রীমৎ উপাসক বন্ধু ব্রহ্মচারী, নিখিল ত্রিপুরা মহানামসেবক সংঘের সম্পাদক সুদীপ কুমার রায় সহ অন্যান্যরা।

Releated Posts

বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের গতি আরও বাড়িয়ে নির্ধারিতসময়ের মধ্যে মানুষের কাছে এর সুফল পৌঁছে দিতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ আগস্ট: উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখার পাশাপাশি নির্দিষ্ট সময়সীমার মধ্যে প্রকল্পের কাজ সম্পন্ন…

ByByReshmi Debnath Aug 18, 2026

‘মৃত্যুদণ্ডে ফাঁসি’ বন্ধের আবেদন খারিজ সুপ্রিম কোর্টের, বিকল্প পদ্ধতি নিয়ে আলোচনার সুযোগ

নয়াদিল্লি, ১৮ আগস্ট (আইএএনএস): ভারতে মৃত্যুদণ্ড কার্যকরের পদ্ধতি হিসেবে ‘মৃত্যু না হওয়া পর্যন্ত ফাঁসি’ নিষিদ্ধ করার আবেদন খারিজ…

ByBySandeep Biswas Aug 18, 2026

ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে বিজেপির সাংগঠনিক বৈঠক, জোট নিয়ে আলোচনা চলছে

আগরতলা, ১৮ আগস্ট: আসন্ন ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচনসহ একাধিক নির্বাচনের প্রস্তুতিতে সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে মঙ্গলবার আগরতলার…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

বিদ্যুৎ বিল ও পরিষেবায় গাফিলতি, টিএসইসিএল-এর দুই ইঞ্জিনিয়ার সাসপেন্ড

আগরতলা, ১৮ আগস্ট: বিদ্যুৎ বিল সংক্রান্ত অনিয়ম এবং পরিষেবা প্রদানে গাফিলতির অভিযোগে ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড-এর দুই…

ByByTaniya Chakraborty Aug 18, 2026
Scroll to Top