News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাঙ্গুটিয়া গ্রামে একাধিক দুর্গা প্রতিমা ভাঙচুর: এলাকাজুড়ে উত্তেজনা
Image

রাঙ্গুটিয়া গ্রামে একাধিক দুর্গা প্রতিমা ভাঙচুর: এলাকাজুড়ে উত্তেজনা

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: এক চাঞ্চল্যকর ঘটনায় কাঁপল রাঙ্গুটিয়া গ্রাম। শুক্রবার গভীর রাতে একদল অজ্ঞাতপরিচয় দুস্কৃতিকারী রাঙ্গুটিয়া গ্রামের কালীবাজারে একাধিক দুর্গা প্রতিমা ভেঙে দেয়। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই গোটা এলাকায় তীব্র উত্তেজনা ছড়ায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, এই বছর গ্রামের একাধিক ক্লাব ও যুবসংঘ মিলিতভাবে বড়ো করে দুর্গাপুজোর আয়োজন করছিল। প্যান্ডেল তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে ছিল। প্রতিমাগুলিও প্রায় পুরোপুরি প্রস্তুত ছিল। সেই সময়েই বৃহস্পতিবার গভীর রাতে ঘটে যায় এই অঘটন। প্রায় চারটি প্রতিমার মুখ, হাত ও অন্যান্য অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা। ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে।

Releated Posts

বিকশিত ভারত ২০৪৭-এর স্বপ্ন বাস্তবায়নে ভবিষ্যৎ প্রজন্মকে নতুন চিন্তাধারা নিয়ে এগিয়ে আসতে হবে: বিজ্ঞান, প্রযুক্তি ও পরিবেশমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ আগস্ট: মহাকাশ বিজ্ঞান ও প্রযুক্তির গুরুত্ব সম্পর্কে তরুণ প্রজন্মকে উৎসাহিত করতে আজ প্রজ্ঞাভবনের এক…

ByByReshmi Debnath Aug 18, 2026

কাঞ্চনপুর থানায় মহিলাকে হেনস্থার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

আগরতলা, ১৮ আগস্ট: সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বে থাকা পুলিশের এক আধিকারিকের বিরুদ্ধে থানার অভ্যন্তরেই এক মহিলাকে…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

জলের জন্য হাহাকার মান্দাইয়ে, ৫ মাস ধরে চরম দুর্ভোগে গিরিবাসীরা

আগরতলা, ১৮ আগস্ট: পানীয় জলের অভাবে চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন মান্দাই আর ডি ব্লকের অন্তর্গত আথুক তুথাং…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

চিকিৎসার আগেই ভোগান্তি, বন্ধ টয়লেট-জল পরিষেবায় ক্ষোভ

মেলাঘর, ১৮ আগস্ট: চিকিৎসার জন্য হাসপাতালে এসে ন্যূনতম পরিষেবাটুকুও না পেয়ে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন রোগী ও তাঁদের…

ByByTaniya Chakraborty Aug 18, 2026
Scroll to Top