News Flash

  • Home
  • মুখ্য খবর
  • পূজার মুখে ফের কর্মচারীদের দাবি দাওয়া নিয়ে সরব বাম শিক্ষক-কর্মচারী সংগঠনের নেতৃত্ব
Image

পূজার মুখে ফের কর্মচারীদের দাবি দাওয়া নিয়ে সরব বাম শিক্ষক-কর্মচারী সংগঠনের নেতৃত্ব

আগরতলা, ১৩ সেপ্টেম্বর : পূজার মুখে ফের কর্মচারীদের দাবি দাওয়া নিয়ে সরব বাম শিক্ষক-কর্মচারী সংগঠনের নেতৃত্বরা। আগামীকাল পশ্চিম ত্রিপুরা এবং দক্ষিণ ত্রিপুরা জেলায় কর্মচারীদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে গণঅবস্থানে বসার সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরা কর্মচারী সমম্বয় কমিটি। আজ সাংবাদিক সম্মেলনে এমনটাই জানিয়েছেন সংগঠনের নেতৃত্বরা।

তাঁদের দাবিগুলো হল, বিভিন্ন দপ্তরের শূন্য পদ গুলিতে প্রয়োজনীয় শিক্ষক কর্মচারী নিয়োগ করতে হবে। শিক্ষক কর্মচারীদের পূর্বের মতো বছরে দুইবার (১লা জুলাই, ১লা জানুয়ারী) ডি.এ দিতে হবে। বকেয়া ২৩ শতাংশ অতিসত্ত্বর প্রদান করা, প্রতিশ্রুতি অনুযায়ী কেন্দ্রীয় সপ্তম বেতন কমিশনের সুপারিশ কার্যকর করা, গ্র্যাচুয়িটি ১০ লক্ষ টাকার পরিবর্তে ২০ লক্ষ টাকা দেওয়া, ডাই-ইন- হারনেস্ প্রকল্পে পূর্বের মত রুলস চালু করা,
ফিক্সড পে নিয়োগের ক্ষেত্রে টি.আর. বি.টি.জে. আর.বি.টি দ্বারা নির্বাচিত শিক্ষক কর্মচারীদের চাকুরির প্রথম দিন থেকে নিয়মিত বেতনক্রম দেওয়া, এড হক প্রমোশনের সমস্ত জটিলতা দূর করে প্রতিটি দপ্তরে পদোন্নতির ব্যবস্থা করা হোক।

পাশাপাশি, টিটিএএডিসিতে কর্মরত সমস্ত অংশের কর্মচারীদের একেই হারে এবং একই সময়ে ডি এ সহ আর্থিক সুবিধা দেওয়া, রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি শক্তিশালী করে গণতান্ত্রিক পরিবেশ রক্ষা করতে হবে, নেশা কারবারি ও নেশা পাচারের সঙ্গে যুক্তদের বিরুদ্ধে কঠোর শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণ করা, ১০৩২৩ চাকুরী চ্যুত শিক্ষকদের অবিলম্বে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা, মৃত ১৯১ জন শিক্ষকের পরিবারে একজন সদস্যকে সরকারি চাকুরি দেওয়া,

তাছাড়া, তাঁরা আরও দাবি জানিয়েছে, বিদ্যাজ্যোতির নামে সরকারি বিদ্যালয়গুলোতে বৈষম্যমূলক শিক্ষা মানছি না। ছাত্রসংখ্যা কম অজুহাতে বিদ্যালয় বন্ধ করা চলবে না, ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেডের কর্মচারীদের সার্ভিস রুল চালু করা, অবিলম্বে গ্রুপ সি ও গ্রুপ ডি পদে কর্মরত বিভিন্ন স্তরের কর্মীদের পদোন্নতির ব্যবস্থা করা, মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনার গাইডলাইন প্রকাশ করা সহ একাধিক দাবি জানিয়েছেন।

Releated Posts

টাকা আদায়ের অভিযোগের তদন্তে গিয়ে মহিলা এসআই আক্রান্ত, গ্রেফতার ৩

তেলিয়ামুড়া, ২ অক্টোবর: গাড়িচালকের কাছ থেকে জোর করে টাকা আদায়ের অভিযোগ এবং কর্তব্যরত এক মহিলা সাব-ইন্সপেক্টরকে ধাক্কা দিয়ে…

ByByReshmi Debnath Oct 2, 2026

ত্রিপুরা বিশ্ববিদ্যালয়কে উত্তর-পূর্ব ভারতের উচ্চশিক্ষা ও গবেষণার অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সম্মিলিত প্রচেষ্টা চালিয়ে যেতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর: সীমিত সংখ্যক বিভাগ নিয়ে যাত্রা শুরু করা ত্রিপুরা বিশ্ববিদ্যালয় আজ রাজ্যের শিক্ষা, গবেষণা…

ByByReshmi Debnath Oct 2, 2026

দূর্গাপূজায় বাড়তি বিদ্যুৎ চাহিদা মোকাবিলায় আগাম প্রস্তুতির নির্দেশ বিদ্যুৎ মন্ত্রীর

আগরতলা, ২ অক্টোবর: আসন্ন দূর্গাপূজা উপলক্ষে রাজ্যে নিরবচ্ছিন্ন ও নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে শুক্রবার ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ…

ByByReshmi Debnath Oct 2, 2026

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে আশীর্বাদ নিলেন সস্ত্রীক বিপ্লব কুমার দেব

নয়াদিল্লি, ২ অক্টোবর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সস্ত্রীক সৌজন্য সাক্ষাৎ করলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার…

ByByTaniya Chakraborty Oct 2, 2026
Scroll to Top