News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দু’দিনব্যাপী জাতীয় শিক্ষানীতি ২০২০ বিষয়ক কর্মশালার উদ্বোধন করে রাজ্যপাল বলেন জাতীয় শিক্ষানীতি ২০২০ একটি শক্তিশালী ও দূরদর্শী রূপরেখা
Image

দু’দিনব্যাপী জাতীয় শিক্ষানীতি ২০২০ বিষয়ক কর্মশালার উদ্বোধন করে রাজ্যপাল বলেন জাতীয় শিক্ষানীতি ২০২০ একটি শক্তিশালী ও দূরদর্শী রূপরেখা

আগরতলা, ১৩ সেপ্টেম্বর : জাতীয় শিক্ষানীতি ২০২০ একটি শক্তিশালী ও দূরদর্শী রূপরেখা, যা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে গৃহীত একটি কৌশলগত জাতীয় লক্ষ্য। এটি ভারতের ঐতিহ্যগত মর্যাদাকে ফিরিয়ে এনে বিশ্বগুরু হিসেবে প্রতিষ্ঠিত করার উদ্দেশ্যে প্রণয়ন করা হয়েছে। আজ সকালে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের এমবিবি অডিটোরিয়ামে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগ আয়োজিত দু’দিনব্যাপী জাতীয় শিক্ষানীতি ২০২০ বিষয়ক কর্মশালার উদ্বোধন করে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নান্নু একথা বলেন।

তিনি বলেন, জাতীয় শিক্ষানীতি ২০২০ ব্যক্তির সার্বিক উন্নয়নের জন্য প্রণীত হয়েছে যার মূল লক্ষ্য ভারতীয় মূল্যবোধের উপর একটি শিক্ষাব্যবস্থা গড়ে তোলা। শিক্ষার্থীরা প্রতিযোগিতার বাজারে যাতে নিজেদের সেরা তুলে ধরতে পারেন সেদিকেও জাতীয় শিক্ষানীতি নজর দিয়েছে। তিনি বলেন, এই নীতি নমনীয় ও বহুমুখী যা ভারতীয় ভাষা ও জ্ঞান ব্যবস্থাকে গভীরভাবে উৎসাহিত করবে এবং ঐতিহ্যগত জ্ঞানকে ভবিষ্যতের প্রযুক্তির সঙ্গে একত্রীভূত করবে।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মণ বলেন, জাতীয় শিক্ষানীতি ২০২০ একটি যুগান্তকারী শিক্ষানীতি, যা শিক্ষার্থীদের দারুণভাবে কাজে আসবে। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের প্রধান অধ্যাপক দেবরাজ পানিগ্রাহী। অনুষ্ঠানে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শ্যামল দাস, বাবা সাহেব ভীমরাও আম্বেদকর বিশ্ববিদ্যালয় (লখনৌ) এর শিক্ষা বিভাগের ডিন অধ্যাপক রাজশরন শাহী প্রমুখ উপস্থিত ছিলেন।

Releated Posts

কাঞ্চনপুর থানায় মহিলাকে হেনস্থার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

আগরতলা, ১৮ আগস্ট: সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বে থাকা পুলিশের এক আধিকারিকের বিরুদ্ধে থানার অভ্যন্তরেই এক মহিলাকে…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

জলের জন্য হাহাকার মান্দাইয়ে, ৫ মাস ধরে চরম দুর্ভোগে গিরিবাসীরা

আগরতলা, ১৮ আগস্ট: পানীয় জলের অভাবে চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন মান্দাই আর ডি ব্লকের অন্তর্গত আথুক তুথাং…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

চিকিৎসার আগেই ভোগান্তি, বন্ধ টয়লেট-জল পরিষেবায় ক্ষোভ

মেলাঘর, ১৮ আগস্ট: চিকিৎসার জন্য হাসপাতালে এসে ন্যূনতম পরিষেবাটুকুও না পেয়ে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন রোগী ও তাঁদের…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

রাজ্য ও জাতীয় স্তরের বহু অ্যাথলেট তৈরির আঁতুড়ঘর আজ অবহেলায় জীর্ণ, সংস্কারের দাবি মেলাঘর ব্যায়ামাগারের

আগরতলা, ১৮ আগস্ট: একসময় রাজ্য ও জাতীয় স্তরের বহু অ্যাথলেট তৈরির অন্যতম গুরুত্বপূর্ণ প্রশিক্ষণকেন্দ্র ছিল মেলাঘর স্কুল মাঠ…

ByByReshmi Debnath Aug 18, 2026
Scroll to Top