News Flash

Image

ফের বিদ্যালয়ে দুঃসাহসিক চুরি, চাঞ্চল্য

কাঞ্চনপুর, ১৩ সেপ্টেম্বর: গতকাল রাতে ফের একটি দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে কাঞ্চনপুর মহকুমা শাসক অফিস সংলগ্ন ব্লকটিলা সরকারি হাই স্কুলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চোরেরা বিদ্যালয়ের ছাদের সিলিং ভেঙে অফিস রুমে প্রবেশ করে। এরপর তারা একটি কম্পিউটার সেট সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সামগ্রী চুরি করে নিয়ে যায়।

শনিবার সকালে বিদ্যালয়ের শিক্ষকরা স্কুলে আসার পর ঘটনাটি তাদের নজরে আসে। শিক্ষকরা দেখতে পান যে, বিদ্যালয়ের অফিস রুমের তালা ভাঙ্গা এবং রুমের ভিতরে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে বিভিন্ন সামগ্রী। এরপর বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা রোজ মেরী চুরির বিষয়ে পুলিশকে অবগত করেন।

স্থানীয় পুলিশ কাঞ্চনপুর থানার একটি টিম ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করেছে। তারা জানিয়েছে, বিদ্যালয়ের ভবনে ঢোকার জন্য চোরেরা ছাদের সিলিং ভেঙে ভিতরে প্রবেশ করেছে, যা থেকে এটা স্পষ্ট যে, এই চুরির পরিকল্পনা অত্যন্ত সুচিন্তিত ও পেশাদারি ছিল।

প্রাথমিকভাবে জানা গেছে যে, চুরি হওয়া সামগ্রীর মধ্যে একটি কম্পিউটার সেট, কিছু অফিসিয়াল নথি এবং অন্যান্য মূল্যবান সামগ্রী অন্তর্ভুক্ত রয়েছে। স্কুলের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মন্তব্য এখনও পাওয়া যায়নি।

Releated Posts

টাকা আদায়ের অভিযোগের তদন্তে গিয়ে মহিলা এসআই আক্রান্ত, গ্রেফতার ৩

তেলিয়ামুড়া, ২ অক্টোবর: গাড়িচালকের কাছ থেকে জোর করে টাকা আদায়ের অভিযোগ এবং কর্তব্যরত এক মহিলা সাব-ইন্সপেক্টরকে ধাক্কা দিয়ে…

ByByReshmi Debnath Oct 2, 2026

ত্রিপুরা বিশ্ববিদ্যালয়কে উত্তর-পূর্ব ভারতের উচ্চশিক্ষা ও গবেষণার অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সম্মিলিত প্রচেষ্টা চালিয়ে যেতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর: সীমিত সংখ্যক বিভাগ নিয়ে যাত্রা শুরু করা ত্রিপুরা বিশ্ববিদ্যালয় আজ রাজ্যের শিক্ষা, গবেষণা…

ByByReshmi Debnath Oct 2, 2026

দূর্গাপূজায় বাড়তি বিদ্যুৎ চাহিদা মোকাবিলায় আগাম প্রস্তুতির নির্দেশ বিদ্যুৎ মন্ত্রীর

আগরতলা, ২ অক্টোবর: আসন্ন দূর্গাপূজা উপলক্ষে রাজ্যে নিরবচ্ছিন্ন ও নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে শুক্রবার ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ…

ByByReshmi Debnath Oct 2, 2026

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে আশীর্বাদ নিলেন সস্ত্রীক বিপ্লব কুমার দেব

নয়াদিল্লি, ২ অক্টোবর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সস্ত্রীক সৌজন্য সাক্ষাৎ করলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার…

ByByTaniya Chakraborty Oct 2, 2026
Scroll to Top