News Flash

  • Home
  • মুখ্য খবর
  • পুলিশ লাইনের রাস্তায় বেহাল দশা, পরিদর্শনে পুর নিগমের মেয়র
Image

পুলিশ লাইনের রাস্তায় বেহাল দশা, পরিদর্শনে পুর নিগমের মেয়র

আগরতলা, ১২ সেপ্টেম্বর:
পুলিশ লাইনের কোয়াটারে যাওয়ার রাস্তাটি দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় রয়েছে। বিষয়টি নিয়ে পুলিশ দপ্তর আগরতলা পুর নিগমের কাছে সংস্কারের আবেদন জানিয়েছিল। সেই অনুরোধের পরিপ্রেক্ষিতেই শুক্রবার রাস্তার বর্তমান অবস্থা খতিয়ে দেখতে সেখানে পৌঁছান আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার।
এদিন তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, নিগমের কমিশনারসহ অন্যান্য দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা।

মেয়র দীপক মজুমদার জানান, পুজোর আগে রাস্তা যাতে যান চলাচলের উপযোগী করা যায়, তার উদ্যোগ নেওয়া হবে। আর পুজোর পরে পুরো রাস্তার সংস্কারকাজ সম্পূর্ণ করা হবে।
এ বিষয়ে পুর নিগমের পক্ষ থেকে আশ্বাসে স্বস্তি প্রকাশ করেছেন পুলিশ লাইনের কোয়াটারে বসবাসরত পরিবারগুলি।

Releated Posts

টাকা আদায়ের অভিযোগের তদন্তে গিয়ে মহিলা এসআই আক্রান্ত, গ্রেফতার ৩

তেলিয়ামুড়া, ২ অক্টোবর: গাড়িচালকের কাছ থেকে জোর করে টাকা আদায়ের অভিযোগ এবং কর্তব্যরত এক মহিলা সাব-ইন্সপেক্টরকে ধাক্কা দিয়ে…

ByByReshmi Debnath Oct 2, 2026

ত্রিপুরা বিশ্ববিদ্যালয়কে উত্তর-পূর্ব ভারতের উচ্চশিক্ষা ও গবেষণার অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সম্মিলিত প্রচেষ্টা চালিয়ে যেতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর: সীমিত সংখ্যক বিভাগ নিয়ে যাত্রা শুরু করা ত্রিপুরা বিশ্ববিদ্যালয় আজ রাজ্যের শিক্ষা, গবেষণা…

ByByReshmi Debnath Oct 2, 2026

দূর্গাপূজায় বাড়তি বিদ্যুৎ চাহিদা মোকাবিলায় আগাম প্রস্তুতির নির্দেশ বিদ্যুৎ মন্ত্রীর

আগরতলা, ২ অক্টোবর: আসন্ন দূর্গাপূজা উপলক্ষে রাজ্যে নিরবচ্ছিন্ন ও নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে শুক্রবার ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ…

ByByReshmi Debnath Oct 2, 2026

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে আশীর্বাদ নিলেন সস্ত্রীক বিপ্লব কুমার দেব

নয়াদিল্লি, ২ অক্টোবর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সস্ত্রীক সৌজন্য সাক্ষাৎ করলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার…

ByByTaniya Chakraborty Oct 2, 2026
Scroll to Top