News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ধ্বস পরে বন্ধ কৈলাসহর-কুমারঘাট জাতীয় সড়ক ২০৮ , চরম দুর্ভোগে যাত্রী সাধারণ
Image

ধ্বস পরে বন্ধ কৈলাসহর-কুমারঘাট জাতীয় সড়ক ২০৮ , চরম দুর্ভোগে যাত্রী সাধারণ

কৈলাসহর, ১২ সেপ্টেম্বর:
গতকাল রাতের প্রবল বর্ষণে বিপর্যস্ত হয়ে পড়েছে ঊনকোটি জেলার যোগাযোগ ব্যবস্থা। ভোর রাত প্রায় ৩টার সময় শান্তিপুর স্কুল সংলগ্ন এলাকায় জাতীয় সড়ক ২০৮-এ ভয়াবহ ধ্বস নামায় রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে যায়। ধ্বসের সঙ্গে সঙ্গে বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়ে যাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।

ফলে আজ সকালে কৈলাসহর থেকে কুমারঘাট রেলস্টেশনে যাত্রা করা বহু যাত্রী মাঝ পথে আটকে পড়েন। নিরুপায় হয়ে গাড়িগুলি ফের কৈলাসহরে ফিরে আসতে বাধ্য হয়। এতে যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছায়।

এছাড়াও উজান জলাইয়ের ৫ নম্বর ওয়ার্ডে একাধিক গাছ উপড়ে জাতীয় সড়কের উপর পড়ে যায়। স্থানীয় বাসিন্দা দেবব্রত দেব জানান, “প্রচণ্ড প্রাকৃতিক দুর্যোগের কারণেই এই ক্ষয়ক্ষতি হয়েছে। কিন্তু এখনও প্রশাসনের পক্ষ থেকে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি।”

অন্যদিকে বলেহর এলাকা দিয়ে যাওয়া জাতীয় সড়ক ২০৮ এর বেশ কিছু অংশ প্রবল বর্ষণের জেরে ভেঙে গেছে। স্থানীয়দের দাবি, দ্রুত মেরামতির কাজ শুরু না করলে রাস্তাঘাটের ক্ষয়ক্ষতি আরও বাড়তে পারে।ফলে প্রবল বর্ষণের ফলে একদিকে যেমন জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে, তেমনি যোগাযোগ ব্যবস্থাও কার্যত অচল হয়ে পড়েছে। প্রশাসন কখন হস্তক্ষেপ করবে, সেটাই এখন জেলার মানুষের বড় প্রশ্ন।

Releated Posts

টাকা আদায়ের অভিযোগের তদন্তে গিয়ে মহিলা এসআই আক্রান্ত, গ্রেফতার ৩

তেলিয়ামুড়া, ২ অক্টোবর: গাড়িচালকের কাছ থেকে জোর করে টাকা আদায়ের অভিযোগ এবং কর্তব্যরত এক মহিলা সাব-ইন্সপেক্টরকে ধাক্কা দিয়ে…

ByByReshmi Debnath Oct 2, 2026

ত্রিপুরা বিশ্ববিদ্যালয়কে উত্তর-পূর্ব ভারতের উচ্চশিক্ষা ও গবেষণার অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সম্মিলিত প্রচেষ্টা চালিয়ে যেতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর: সীমিত সংখ্যক বিভাগ নিয়ে যাত্রা শুরু করা ত্রিপুরা বিশ্ববিদ্যালয় আজ রাজ্যের শিক্ষা, গবেষণা…

ByByReshmi Debnath Oct 2, 2026

দূর্গাপূজায় বাড়তি বিদ্যুৎ চাহিদা মোকাবিলায় আগাম প্রস্তুতির নির্দেশ বিদ্যুৎ মন্ত্রীর

আগরতলা, ২ অক্টোবর: আসন্ন দূর্গাপূজা উপলক্ষে রাজ্যে নিরবচ্ছিন্ন ও নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে শুক্রবার ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ…

ByByReshmi Debnath Oct 2, 2026

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে আশীর্বাদ নিলেন সস্ত্রীক বিপ্লব কুমার দেব

নয়াদিল্লি, ২ অক্টোবর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সস্ত্রীক সৌজন্য সাক্ষাৎ করলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার…

ByByTaniya Chakraborty Oct 2, 2026
Scroll to Top