News Flash

Image

ফের বিদ্যালয়ে চুরির ঘটনায় চাঞ্চল্য

আগরতলা, ১২ সেপ্টেম্বর: ফের বিদ্যালয়ে রাতের আঁধারে চোরের হানা। গতকাল রাতে খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ে রাতের আঁধারে নিশিকুটুম্বের দল হানা দেয়। আজ সকালে ঘটনাটি প্রত্যক্ষ করে বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা থেকে শুরু করে অন্যরা। খবর দেওয়া হয় পুলিশে।

ঘটনার বিবরণে বিদ্যালয়ের শিক্ষক জানিয়েছেন, গতকাল যথারীতি বিদ্যালয়ের সকল দরজা বন্ধ করে যান তারা। আজ সকালে এসে দেখতে পান বিদ্যালয়ের ৯ টি দরজার তালা ভাঙা। পাশাপাশি আলমারিগুলিরও তালা ভাঙা অবস্থায় রয়েছে। চুরি করে নিয়ে যাওয়া হয়েছে সিসিটিভির বক্স পর্যন্ত। পুলিশ এসে একটি চুরির মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে। তবে কি কি চুরি হয়েছে তা খতিয়ে দেখছেন বিদ্যালয়ের শিক্ষক গণ।

Releated Posts

ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে বিজেপির সাংগঠনিক বৈঠক, জোট নিয়ে আলোচনা চলছে

আগরতলা, ১৮ আগস্ট: আসন্ন ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচনসহ একাধিক নির্বাচনের প্রস্তুতিতে সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে মঙ্গলবার আগরতলার…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

বিদ্যুৎ বিল ও পরিষেবায় গাফিলতি, টিএসইসিএল-এর দুই ইঞ্জিনিয়ার সাসপেন্ড

আগরতলা, ১৮ আগস্ট: বিদ্যুৎ বিল সংক্রান্ত অনিয়ম এবং পরিষেবা প্রদানে গাফিলতির অভিযোগে ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড-এর দুই…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

আগরতলা শহরে বাইরের ই-অটোর বিরুদ্ধে ট্রাফিকের অভিযান, নির্দিষ্ট রুটে চলাচলের নির্দেশ

আগরতলা, ১৮ আগস্ট: আগরতলা শহরে বাইরের এলাকার ই-অটো প্রবেশ ও চলাচল নিয়ন্ত্রণে মঙ্গলবার অভিযান চালাল ট্রাফিক দপ্তর। এদিন…

ByByReshmi Debnath Aug 18, 2026

সাত দফা দাবিতে আত্মসমর্পণকারী বৈরীদের পথ অবরোধ, হস্তক্ষেপে উঠল অবরোধ

তেলিয়ামুড়া, ১৮ আগস্ট: সাত দফা দাবি-দাওয়া নিয়ে আত্মসমর্পণকারী এলএলএফটি বৈরীরা পথ অবরোধকে কেন্দ্র করে তেলিয়ামুড়ার হাতাই কতর সাধুপাড়া…

ByByTaniya Chakraborty Aug 18, 2026
Scroll to Top