News Flash

  • Home
  • ত্রিপুরা
  • হঠাৎ বন্ধ আগরতলা – উদয়পুরের বাস পরিষেবা, ক্ষুদ্ধ চালকরা, বিপাকে যাত্রী সাধারণ
Image

হঠাৎ বন্ধ আগরতলা – উদয়পুরের বাস পরিষেবা, ক্ষুদ্ধ চালকরা, বিপাকে যাত্রী সাধারণ

আগরতলা, ১২ সেপ্টেম্বর: আগাম কোন নোটিশ ছাড়া হঠাৎই বন্ধ করে দেওয়া হলো আগরতলা উদয়পুর বাস চলাচল। একাধিক অভিযোগ তুলে আজ বাস গাড়ি চলাচল বন্ধ করে দেয় চালকরা। আগাম নোটিশ ছাড়া আজ সকালে বাস চলাচল বন্ধ করে দেওয়ার ফলে তীব্র ভোগান্তির শিকার হন যাত্রীরা।

অভিযোগ, রাজু মজুমদার নামে উদয়পুরের মালিক সংস্থার সেক্রেটারি নাগেরজলার এক বাস চালক সহ কন্ডেকটারকে মারধর করে। পাশাপাশি যে সমস্ত বাসগুলো উদয়পুরের উদ্দেশ্যে যাচ্ছিল সমস্ত গাড়িগুলোকে বিভিন্ন জায়গায় দাঁড় করিয়ে যাত্রীদের নামিয়ে গাড়ি গুলিকে আটকে রাখে এবং পরবর্তীতে আবার আগরতলার উদ্দেশ্যে ফেরত পাঠিয়ে দেয়। এই নিয়ে বাস চালকেরা ক্ষুব্ধ হয়ে আগরতলা – উদয়পুর বাস পরিষেবা বন্ধ রাখে।

আগরতলা – উদয়পুর – দক্ষিণের বাস মালিক পক্ষের মধ্যে ঝামেলার জেরেই এদিন বন্ধ ছিল বাস পরিষেবা। যদিও এর ফলে তীব্র ভোগান্তির শিকার হতে হয়েছে নিত্য যাত্রীদের।

পশ্চিম জেলা বাস জীপ চালক সংঘ নাগেরজলা শাখার তরফে দাবি জানানো হয়েছে রাজু মজুমদারের বিরুদ্ধে যদি রাজ্য সরকার সহ প্রশাসন কোন ধরনের ব্যবস্থা না নেয় তাহলে আগামী দিনে বড় ধরনের পদক্ষেপ গ্রহণ করবে বলে জানা যায়।

Releated Posts

আসন্ন দুর্গাপূজার প্রাক্কালে ৩৯ নম্বর ওয়ার্ডে বস্ত্র বিতরণ, অংশ নিলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২ অক্টোবর: আসন্ন শারদোৎসবকে সামনে রেখে ৮ নম্বর বড়দোয়ালি মণ্ডলের উদ্যোগে আগরতলা পুর নিগমের ৩৯ নম্বর ওয়ার্ডে…

ByByReshmi Debnath Oct 2, 2026

৭ অক্টোবর ত্রিপুরার আট জেলায় ‘সেবা জ্যোতি কলশ যাত্রা’ ও ‘বিকশিত ভারত সংকল্প যাত্রা’

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর: আগামী ৭ অক্টোবর ত্রিপুরার আটটি জেলায় একযোগে আয়োজিত হতে চলেছে ‘সেবা জ্যোতি কলশ…

ByByReshmi Debnath Oct 2, 2026

৪৪ বছরের অভিজ্ঞতা, তবুও প্রতিমা তৈরির খরচ তুলতে হিমশিম খাচ্ছেন মৃৎশিল্পী নির্মল রুদ্র পাল

আগরতলা, ২ অক্টোবর: দীর্ঘ ৪৪ বছর ধরে নিষ্ঠা, দক্ষতা ও শিল্পসত্তাকে সঙ্গী করে দুর্গাপ্রতিমা তৈরি করে আসছেন উত্তর…

ByByReshmi Debnath Oct 2, 2026

ত্রিপুরা নিজেই বৈচিত্র্যের মধ্যে ঐক্যের চেতনার প্রতীক: রাজ্যপাল

আগরতলা, ২ অক্টোবর: রাজ্যপাল ইন্দ্রসেনা রেডি নাল্লু আজ নরসিংগড়স্থিত ত্রিপুরা ইনস্টিটিউট অব টেকনোলজি-এর এ.পি.জে. আবদুল কালাম অডিটোরিয়ামে বীর…

ByByReshmi Debnath Oct 2, 2026
Scroll to Top