News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সরকারি দাবিদাওয়া পূরণের জন্য রেশন ডিলারদের ঐক্যবদ্ধ থাকতে হবে: খাদ্যমন্ত্রী
Image

সরকারি দাবিদাওয়া পূরণের জন্য রেশন ডিলারদের ঐক্যবদ্ধ থাকতে হবে: খাদ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: সকল ন্যায্য মূল্যের দোকানের মালিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে। তাহলে সরকারের ক্ষেত্রেও সুবিধা হবে সরকারি সুযোগ সুবিধা ও দাবিদাওয়াগুলি পৌঁছে দিতে। রাজ্যের রেশন ডিলাররা সংঘবদ্ধ না থাকলে রাজ্য সরকারও তাদের সাহায্যে উৎসাহ হারাবে। আজ ত্রিপুরা ন্যায্যমূল্যের দোকান পরিচালক সমিতি সদর এএমসি কমিটির ৮ম এৈ-বার্ষিক সম্মেলনে একথা বলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী।

মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, সকল সরকারি ন্যায্য মূল্য দোকানের মালিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রত্যেকে সঙ্ঘবদ্ধ থেকে সরকারের সঙ্গে জনগণকে পরিষেবা প্রদান করতে হবে। এছাড়াও সমিতির যা দাবিদাওয়া রয়েছে সেগুলি মন্ত্রী বিবেচনা করবেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। অতি সম্প্রতি সমিতির এক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করে যাবতীয় বিষয় নিয়ে আলোচনা করা হবে। সরকার সমিতির পাশে থাকবে। কিন্তু সকল ন্যায্য মূল্যের দোকান মালিকদের ঐক্যবদ্ধ থেকে কাজ চালিয়ে যেতে হবে। তবেই সরকার তাদের সাহায্যে এগিয়ে আসতে পারবে। এবং ন্যায্য মূল্যের সরকারি সুযোগ-সুবিধাগুলি জনসাধারণ পর্যন্ত পৌঁছানো সম্ভব হবে।

তিনি আরো বলেন, আজ এই বার্ষিক সম্মেলনে সরকারি ন্যায্য মূল্য দোকান পরিচালন সমিতির যে কমিটি গঠিত হয়েছে সে কমিটির কাজকর্ম আগামী মার্চ মাস ২০২৬ পর্যন্ত দেখা হবে। যদি কমিটির কোনো সদস্য সঠিকভাবে নিজের দায়িত্ব পালন না করেন তাহলে পরবর্তী সময় সেটি বিবেচনা করে দেখা হবে।

Releated Posts

কাঞ্চনপুর থানায় মহিলাকে হেনস্থার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

আগরতলা, ১৮ আগস্ট: সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বে থাকা পুলিশের এক আধিকারিকের বিরুদ্ধে থানার অভ্যন্তরেই এক মহিলাকে…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

জলের জন্য হাহাকার মান্দাইয়ে, ৫ মাস ধরে চরম দুর্ভোগে গিরিবাসীরা

আগরতলা, ১৮ আগস্ট: পানীয় জলের অভাবে চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন মান্দাই আর ডি ব্লকের অন্তর্গত আথুক তুথাং…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

চিকিৎসার আগেই ভোগান্তি, বন্ধ টয়লেট-জল পরিষেবায় ক্ষোভ

মেলাঘর, ১৮ আগস্ট: চিকিৎসার জন্য হাসপাতালে এসে ন্যূনতম পরিষেবাটুকুও না পেয়ে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন রোগী ও তাঁদের…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

রাজ্য ও জাতীয় স্তরের বহু অ্যাথলেট তৈরির আঁতুড়ঘর আজ অবহেলায় জীর্ণ, সংস্কারের দাবি মেলাঘর ব্যায়ামাগারের

আগরতলা, ১৮ আগস্ট: একসময় রাজ্য ও জাতীয় স্তরের বহু অ্যাথলেট তৈরির অন্যতম গুরুত্বপূর্ণ প্রশিক্ষণকেন্দ্র ছিল মেলাঘর স্কুল মাঠ…

ByByReshmi Debnath Aug 18, 2026
Scroll to Top