News Flash

  • Home
  • ত্রিপুরা
  • লাউগাংসম এডিসি ভিলেজ থেকে দুই চোরকে আটক করলো পুলিশ
Image

লাউগাংসম এডিসি ভিলেজ থেকে দুই চোরকে আটক করলো পুলিশ

শান্তিরবাজার, ১১ সেপ্টেম্বর : শান্তিরবাজার থানায় ওসি রাজু দত্ত ও এস আই সমীর বিশ্বাস আসার পর থেকে একের পর এক বিভিন্ন অপরাধমূলক কাজ দমন করে যাচ্ছে। পুলিশকে এই কাজে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে শান্তির বাজার মহকুমার লোকজনেরা। পুলেশের সঙ্গে হাতমিলিয়ে অপরাধ দমনে এগিয়ে আসছে স্থানীয়রা।

বিগত দিনে এমননধরনের চিত্র লক্ষ্য করা যায়নি। ওসি রাজু দত্ত ও এস আই সমীর বিশ্বাস শান্তির বাজার থানায় আসার পর থেকেই এইধরনের কর্মসূচি লক্ষ্য করা যায়। গতকাল রাত্রিবেলায় শান্তির বাজার থানার অধীনে লাউগাংসম এডিসি ভিলেজে দুই চোরকে আটক করে স্থানীয় লোকজনেরা শান্তির বাজার থানার পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ দুই চোরকে আটক করে থানায় নিয়েআসে। এইসকল চুরিকান্ডে কে কে জড়িত আছে তানিয়ে জিজ্ঞেসাবাদ চালাচ্ছে শান্তির বাজার থানার পুলিশ।

ওসি রাজু দত্তের উপস্থিতিতে বর্তমান সময়ে শান্তির বাজারে চুরি ও নেশার রমরমা অনেকটা কমেছে। সকলে আশাবাদী ওসি রাজু দত্ত ও এস আই সমীর বিশ্বাস সকলের সুরক্ষায় প্রতিনিয়ত এইভাবে কাজ করে যাবে।

Releated Posts

দেবজ্যোতির মর্মান্তিক মৃত্যুর পর জগন্নাথ দিঘিতে গঙ্গা পূজা, ১০৮ কলসি গোমতীর জল অর্পণ

উদয়পুর, ১৩ সেপ্টেম্বর: গত ৬ সেপ্টেম্বর উদয়পুরের জগন্নাথ দিঘিতে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হয় উদয়পুর ডন…

ByByReshmi Debnath Sep 13, 2026

ভিসি নির্বাচনে প্রচারের রণকৌশল চূড়ান্ত করতে বিজেপির বৈঠক

আগরতলা, ১২ সেপ্টেম্বর: ত্রিপুরার আসন্ন ভিলেজ কাউন্সিল (ভিসি) নির্বাচনে প্রচারের রণকৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছে প্রদেশ বিজেপি। আজ…

ByByNews Desk Sep 12, 2026

বিরল রোগে আক্রান্ত শিশু মনশ্রী চৌধুরীকে ১২টি ভায়াল দেওয়া হয়েছে

আগরতলা, ১২ সেপ্টেম্বর :  রাজ্য সরকারের বিশেষ উদ্যোগে স্পাইনাল মাস্কুলার এট্রোফি টাইপ-১ জেনেটিক রোগে আক্রান্ত শিশু মনশ্রী চৌধুরীকে…

ByByNews Desk Sep 12, 2026

সিএনজি সংকটে খোয়াইয়ে ছয় শতাধিক অটোর দীর্ঘ লাইন, চরম দুর্ভোগে চালকরা

আগরতলা, ১২ সেপ্টেম্বর: সিএনজি সংকটে শনিবার সকাল থেকেই চরম দুর্ভোগের মুখে পড়লেন খোয়াই শহর ও আশপাশের এলাকার অটোচালকরা।…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top