News Flash

  • Home
  • ত্রিপুরা
  • খোয়াইয়ে ক্যান্সার আক্রান্তের মৃতদেহ সৎকারে বাধা, পুলিশের গাড়ি ভাঙচুরে চাঞ্চল্য
Image

খোয়াইয়ে ক্যান্সার আক্রান্তের মৃতদেহ সৎকারে বাধা, পুলিশের গাড়ি ভাঙচুরে চাঞ্চল্য

আগরতলা, ১১ সেপ্টেম্বর : খোয়াই জেলার আমতলী এলাকায় ক্যান্সার আক্রান্ত এক ব্যক্তির মৃতদেহ সৎকারকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হল। শুধু তাই নয়, বাধা দিতে আসা পুলিশ অফিসারকে মারধর ও পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।

পুলিশ সূত্রে জানা গেছে, খোয়াই বারবিল এলাকার বাসিন্দা তপন দেব দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত ছিলেন। মঙ্গলবার সন্ধ্যায় তিনি মারা যান। রাত প্রায় ১০টা নাগাদ তাঁর মৃতদেহ আমতলী এলাকার শ্মশানঘাটে নিয়ে গেলে স্থানীয়রা আপত্তি জানায়। তাদের অভিযোগ ছিল, ক্যান্সার রোগীর মৃতদেহ ওই শ্মশানে দাহ করা যাবে না। এর জেরে মৃতের পরিবার ও গ্রামবাসীদের মধ্যে বচসা বাঁধে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। অভিযোগ, এলাকার এক রাষ্ট্রবাদি দলের উপপ্রধান সুদীপ দেববর্মা পুলিশকে অপমানজনক ভাষায় গালিগালাজ করে এবং গ্রামবাসীদের উসকে দেয় সৎকারে বাধা দেওয়ার জন্য। এতে এক পুলিশ অফিসার আহত হন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয় পুলিশের গাড়ি।

ঘটনার পর খোয়াই থানার পুলিশ স্বপ্রণোদিতভাবে মামলা গ্রহণ করে। অভিযুক্তদের মধ্যে রয়েছেন উপপ্রধান সুদীপ দেববর্মা, আনন্দ দেবনাথ, সনজিৎ দেবনাথ, মেম্বার গৌতম তাঁতি ও দীপক দেবনাথ। এই ঘটনায় গোটা আমতলী এলাকা উত্তপ্ত হয়ে উঠেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Releated Posts

কাঞ্চনপুর থানায় মহিলাকে হেনস্থার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

আগরতলা, ১৮ আগস্ট: সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বে থাকা পুলিশের এক আধিকারিকের বিরুদ্ধে থানার অভ্যন্তরেই এক মহিলাকে…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

জলের জন্য হাহাকার মান্দাইয়ে, ৫ মাস ধরে চরম দুর্ভোগে গিরিবাসীরা

আগরতলা, ১৮ আগস্ট: পানীয় জলের অভাবে চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন মান্দাই আর ডি ব্লকের অন্তর্গত আথুক তুথাং…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

চিকিৎসার আগেই ভোগান্তি, বন্ধ টয়লেট-জল পরিষেবায় ক্ষোভ

মেলাঘর, ১৮ আগস্ট: চিকিৎসার জন্য হাসপাতালে এসে ন্যূনতম পরিষেবাটুকুও না পেয়ে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন রোগী ও তাঁদের…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

রাজ্য ও জাতীয় স্তরের বহু অ্যাথলেট তৈরির আঁতুড়ঘর আজ অবহেলায় জীর্ণ, সংস্কারের দাবি মেলাঘর ব্যায়ামাগারের

আগরতলা, ১৮ আগস্ট: একসময় রাজ্য ও জাতীয় স্তরের বহু অ্যাথলেট তৈরির অন্যতম গুরুত্বপূর্ণ প্রশিক্ষণকেন্দ্র ছিল মেলাঘর স্কুল মাঠ…

ByByReshmi Debnath Aug 18, 2026
Scroll to Top