News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিশালগড় গ্রামীণ ব্যাংকের ক্যাশিয়ারের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ, থানায় মামলা
Image

বিশালগড় গ্রামীণ ব্যাংকের ক্যাশিয়ারের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ, থানায় মামলা

আগরতলা, ১১ সেপ্টেম্বর : সবজি বিক্রি করে সঞ্চিত টাকা জমা দেওয়ার পরও সেই অর্থ একাউন্টে না রেখে আত্মসাৎ করার অভিযোগ উঠল ব্যাংক ক্যাশিয়ারের বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে বিশালগড়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

অভিযোগ, বিশালগড় নিউ মার্কেটের এক অসহায় মহিলা সবজি বিক্রেতা কয়েক বছর আগে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের বিশালগড় শাখায় মোট ২৪ হাজার টাকা জমা দেন। কিন্তু সেই টাকা তাঁর একাউন্টে জমা না করে আত্মসাৎ করেন ব্যাংকের ক্যাশিয়ার সূর্যকান্ত সাহা।

অভিযোগকারিণী মহিলা বৃহস্পতিবার দুপুরে বিশালগড় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তাঁর দাবি, সঞ্চয়ের অর্থ আত্মসাৎ হওয়ায় তিনি চরম আর্থিক সমস্যার মুখে পড়েছেন। ব্যাংক থেকে প্রায়শই করছেন, তার টাকা ফেরত দিতে।

স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত ক্যাশিয়ারের বিরুদ্ধে এর আগেও বহু গ্রাহকের অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। তবে এবারের ঘটনায় আনুষ্ঠানিকভাবে থানায় মামলা দায়ের হওয়ায় বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে। পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে।

Releated Posts

আসন্ন দুর্গাপূজার প্রাক্কালে ৩৯ নম্বর ওয়ার্ডে বস্ত্র বিতরণ, অংশ নিলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২ অক্টোবর: আসন্ন শারদোৎসবকে সামনে রেখে ৮ নম্বর বড়দোয়ালি মণ্ডলের উদ্যোগে আগরতলা পুর নিগমের ৩৯ নম্বর ওয়ার্ডে…

ByByReshmi Debnath Oct 2, 2026

৭ অক্টোবর ত্রিপুরার আট জেলায় ‘সেবা জ্যোতি কলশ যাত্রা’ ও ‘বিকশিত ভারত সংকল্প যাত্রা’

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর: আগামী ৭ অক্টোবর ত্রিপুরার আটটি জেলায় একযোগে আয়োজিত হতে চলেছে ‘সেবা জ্যোতি কলশ…

ByByReshmi Debnath Oct 2, 2026

৪৪ বছরের অভিজ্ঞতা, তবুও প্রতিমা তৈরির খরচ তুলতে হিমশিম খাচ্ছেন মৃৎশিল্পী নির্মল রুদ্র পাল

আগরতলা, ২ অক্টোবর: দীর্ঘ ৪৪ বছর ধরে নিষ্ঠা, দক্ষতা ও শিল্পসত্তাকে সঙ্গী করে দুর্গাপ্রতিমা তৈরি করে আসছেন উত্তর…

ByByReshmi Debnath Oct 2, 2026

ত্রিপুরা নিজেই বৈচিত্র্যের মধ্যে ঐক্যের চেতনার প্রতীক: রাজ্যপাল

আগরতলা, ২ অক্টোবর: রাজ্যপাল ইন্দ্রসেনা রেডি নাল্লু আজ নরসিংগড়স্থিত ত্রিপুরা ইনস্টিটিউট অব টেকনোলজি-এর এ.পি.জে. আবদুল কালাম অডিটোরিয়ামে বীর…

ByByReshmi Debnath Oct 2, 2026
Scroll to Top