News Flash

  • Home
  • মুখ্য খবর
  • দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে উল্টে গেল মারুতি, আহত দুই
Image

দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে উল্টে গেল মারুতি, আহত দুই

আগরতলা, ১০ সেপ্টেম্বর : দুই গাড়ির মধ্যে ভয়াবহ সংঘর্ষে উল্টে যায় মারুতি ইকো গাড়ি। ঘটনা বুধবার বিকেলে বিশ্রামগঞ্জ সিনিয়র ম্যানেজার ইলেকট্রিক অফিসের সামনে বিশ্রামগঞ্জ মেলাঘর সড়কে।

প্রত্যক্ষদর্শীরা জানায় টিআর০১এবি০৬৫১ নম্বরের একটি মারুতি অল্টো গাড়ি একটি বাস গাড়িকে ওভারটেক করতে গিয়ে টিআর০৭এফ০৫৯২ নম্বরের মারুতি ইকো গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে নিয়ন্ত্রণ হারিয়ে মারুতি ইকো গাড়ি উল্টে যায় সড়কে। সড়কের মধ্যে ইকো গাড়ির চার চাকা উপরের দিকে। এই দৃশ্য দেখে অনেকের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়ে।বিকট শব্দে ইলেকট্রিক অফিস থেকে দৌড়ে ছুটে আসে বিশ্রামগঞ্জ ইলেকট্রিক অফিসের এসডিও সৌরভ রিয়াং। তিনি এই ভয়াবহ দৃশ্য দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে তিনি বিশ্রামগঞ্জ দমকল বাহিনী এবং বিশ্রামগঞ্জ থানায় খবর দেয়।

খবর পেয়ে বিশ্রামগঞ্জ দমকল বাহিনী ছুটে আসে এবং আহত দুই গাড়ির দুই চালক রুবেল হোসেন (২৮) এবং রুবেল হোসেন (২৭) কে বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। এরমধ্যে মারুতি ইকো গাড়ি চালকের আঘাত গুরুতর হওয়ায় তাকে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বিশ্রামগঞ্জ থানার পুলিশ ড্রজার নিয়ে এসে মারুতি ইকো গাড়িটিকে জাতীয় সড়ক থেকে দূরে সরিয়ে নেয়।

কিছুক্ষণের জন্য এই দুর্ঘটনায় সড়কে যানজট লেগে যায়। মারুতি ইকো গাড়িটিকে জাতীয় সড়ক থেকে সরানোর ফলে যান চলাচল স্বাভাবিক হয়। মারুতি ইকো গাড়িটি আগরতলা এয়ারপোর্ট থেকে বাঁশপুকুরের দিকে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে।বেশ কয়েকদিন বন্ধ থাকার পর ফের শুরু হয়েছে বিশ্রামগঞ্জ থানা এলাকার সড়কে যান দুর্ঘটনা।তবে আজকের এই ভয়াবহ দুর্ঘটনায় অল্পেতে রক্ষা পেয়েছে ইকো গাড়ির মধ্যে থাকা চালক সহ চারজন এমনটাই জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।

Releated Posts

টাকা আদায়ের অভিযোগের তদন্তে গিয়ে মহিলা এসআই আক্রান্ত, গ্রেফতার ৩

তেলিয়ামুড়া, ২ অক্টোবর: গাড়িচালকের কাছ থেকে জোর করে টাকা আদায়ের অভিযোগ এবং কর্তব্যরত এক মহিলা সাব-ইন্সপেক্টরকে ধাক্কা দিয়ে…

ByByReshmi Debnath Oct 2, 2026

ত্রিপুরা বিশ্ববিদ্যালয়কে উত্তর-পূর্ব ভারতের উচ্চশিক্ষা ও গবেষণার অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সম্মিলিত প্রচেষ্টা চালিয়ে যেতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর: সীমিত সংখ্যক বিভাগ নিয়ে যাত্রা শুরু করা ত্রিপুরা বিশ্ববিদ্যালয় আজ রাজ্যের শিক্ষা, গবেষণা…

ByByReshmi Debnath Oct 2, 2026

দূর্গাপূজায় বাড়তি বিদ্যুৎ চাহিদা মোকাবিলায় আগাম প্রস্তুতির নির্দেশ বিদ্যুৎ মন্ত্রীর

আগরতলা, ২ অক্টোবর: আসন্ন দূর্গাপূজা উপলক্ষে রাজ্যে নিরবচ্ছিন্ন ও নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে শুক্রবার ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ…

ByByReshmi Debnath Oct 2, 2026

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে আশীর্বাদ নিলেন সস্ত্রীক বিপ্লব কুমার দেব

নয়াদিল্লি, ২ অক্টোবর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সস্ত্রীক সৌজন্য সাক্ষাৎ করলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার…

ByByTaniya Chakraborty Oct 2, 2026
Scroll to Top