News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শাসক দলের দুই গোষ্ঠীর মধ্যে বিবাদকে কেন্দ্র করে উত্তাল ধর্মনগর, থানায় মামলা
Image

শাসক দলের দুই গোষ্ঠীর মধ্যে বিবাদকে কেন্দ্র করে উত্তাল ধর্মনগর, থানায় মামলা

আগরতলা, ১০ সেপ্টেম্বর : শাসক দলের দুই গোষ্ঠীর বিবাদকে কেন্দ্র করে উত্তাল ধর্মনগর নয়াপাড়া এলাকা। ওই ঘটনার জেরে উভয় পক্ষ থানায় মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে পাল্টাপাল্টি মামলায় ধর্মনগর থানায় উত্তেজনা বিরাজ করছে। এদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর হয়েছে এবং এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

জানা গিয়েছে, বেশ কিছুদিন আগে ধর্মনগর নয়াপাড়া ক্লাবের এক সদস্য ইয়েমাস সিনহাকে প্রয়াগরোডের বাসিন্দা হিরককান্তি নাথ ভিডিও মাধ্যমে অকথ্য গালিগালাজ করেন এবং তাঁর কাছ থেকে জোরপূর্বক টাকা চাইছেন। পরবর্তী সময়ে ইয়েমাস সিনহা এই ভিডিওটি ক্লাবের বাকি সদস্যদের দেখান। আজ সকালে হিরককান্তি নাথ দলবল নিয়ে ইয়েমাস সহ ক্লাবের অন্যান্যদের উপর হামলা করেন। ওই ঘটনায় হিরককান্তির নামে মামলা দায়ের করেন ক্লাবের সদস্যরা।

এদিকে, হিরককান্তি নাথকে ক্লাবের সদস্যরা আক্রমণ করেছে বলে অভিযোগ তুলে থানায় পাল্টা মামলা দায়ের করেন।বর্তমানে পাল্টাপাল্টি মামলায় ধর্মনগর থানায় উত্তেজনা বিরাজ করছে। এদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর হয়েছে এবং এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

Releated Posts

আসন্ন দুর্গাপূজার প্রাক্কালে ৩৯ নম্বর ওয়ার্ডে বস্ত্র বিতরণ, অংশ নিলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২ অক্টোবর: আসন্ন শারদোৎসবকে সামনে রেখে ৮ নম্বর বড়দোয়ালি মণ্ডলের উদ্যোগে আগরতলা পুর নিগমের ৩৯ নম্বর ওয়ার্ডে…

ByByReshmi Debnath Oct 2, 2026

৭ অক্টোবর ত্রিপুরার আট জেলায় ‘সেবা জ্যোতি কলশ যাত্রা’ ও ‘বিকশিত ভারত সংকল্প যাত্রা’

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর: আগামী ৭ অক্টোবর ত্রিপুরার আটটি জেলায় একযোগে আয়োজিত হতে চলেছে ‘সেবা জ্যোতি কলশ…

ByByReshmi Debnath Oct 2, 2026

৪৪ বছরের অভিজ্ঞতা, তবুও প্রতিমা তৈরির খরচ তুলতে হিমশিম খাচ্ছেন মৃৎশিল্পী নির্মল রুদ্র পাল

আগরতলা, ২ অক্টোবর: দীর্ঘ ৪৪ বছর ধরে নিষ্ঠা, দক্ষতা ও শিল্পসত্তাকে সঙ্গী করে দুর্গাপ্রতিমা তৈরি করে আসছেন উত্তর…

ByByReshmi Debnath Oct 2, 2026

ত্রিপুরা নিজেই বৈচিত্র্যের মধ্যে ঐক্যের চেতনার প্রতীক: রাজ্যপাল

আগরতলা, ২ অক্টোবর: রাজ্যপাল ইন্দ্রসেনা রেডি নাল্লু আজ নরসিংগড়স্থিত ত্রিপুরা ইনস্টিটিউট অব টেকনোলজি-এর এ.পি.জে. আবদুল কালাম অডিটোরিয়ামে বীর…

ByByReshmi Debnath Oct 2, 2026
Scroll to Top