News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রবীন্দ্র ভবন চত্বরে বার ও নাইট ক্লাব বন্ধের দাবিতে বিক্ষোভ এআইডিএসও সহ তিনটি সংগঠনের
Image

রবীন্দ্র ভবন চত্বরে বার ও নাইট ক্লাব বন্ধের দাবিতে বিক্ষোভ এআইডিএসও সহ তিনটি সংগঠনের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ সেপ্টেম্বর:
রাজধানীর রবীন্দ্র ভবন চত্বরে বার ও নাইট ক্লাব চালু রাখার প্রতিবাদে সরব হলো এআইডিএসও সহ তিনটি সংগঠন। মঙ্গলবার এআইডিএসও, এআইডিওয়াইও এবং এআইএমএসএস-এর উদ্যোগে এক বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয় রবীন্দ্র ভবনের সামনে।

বিক্ষোভে উপস্থিত এআইডিওয়াইও-র রাজ্য সভাপতি ভবতোষ দে অভিযোগ করেন, রবীন্দ্র ভবন চত্বর রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক কেন্দ্র। এখানে বিদ্যালয়, মহিলা বিশ্ববিদ্যালয়, শিশু উদ্যান এবং রবীন্দ্র শতবার্ষিকী ভবনের মতো প্রতিষ্ঠান রয়েছে, যা ত্রিপুরার সংস্কৃতি ও ঐতিহ্য বহন করে চলেছে। এমন জায়গায় নাইট ক্লাব বা বার খোলার অনুমতি দেওয়া সাংস্কৃতিক পরিবেশের পরিপন্থী।

এদিনের কর্মসূচি থেকে এআইডিওয়াইও-র রাজ্য সভাপতি ভবতোষ দে বলেন, রবীন্দ্র ভবন চত্বর একটি সংস্কৃতির পীঠস্থান। অথচ সরকারি ভবনের উপরতলায় কীভাবে একটি বার ও নাইট ক্লাব চালানোর অনুমতি দেওয়া হলো, তা সাধারণ মানুষ মেনে নিতে পারছেন না। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

সংগঠনগুলির পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, অবিলম্বে এই বার ও নাইট ক্লাব বন্ধ না করলে বৃহত্তর আন্দোলনের পথে নামতে তারা বাধ্য হবেন। তাঁদের দাবি, সরকার সংস্কৃতি রক্ষার স্বার্থে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করুক।

Releated Posts

কাঞ্চনপুর থানায় মহিলাকে হেনস্থার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

আগরতলা, ১৮ আগস্ট: সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বে থাকা পুলিশের এক আধিকারিকের বিরুদ্ধে থানার অভ্যন্তরেই এক মহিলাকে…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

জলের জন্য হাহাকার মান্দাইয়ে, ৫ মাস ধরে চরম দুর্ভোগে গিরিবাসীরা

আগরতলা, ১৮ আগস্ট: পানীয় জলের অভাবে চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন মান্দাই আর ডি ব্লকের অন্তর্গত আথুক তুথাং…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

চিকিৎসার আগেই ভোগান্তি, বন্ধ টয়লেট-জল পরিষেবায় ক্ষোভ

মেলাঘর, ১৮ আগস্ট: চিকিৎসার জন্য হাসপাতালে এসে ন্যূনতম পরিষেবাটুকুও না পেয়ে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন রোগী ও তাঁদের…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

রাজ্য ও জাতীয় স্তরের বহু অ্যাথলেট তৈরির আঁতুড়ঘর আজ অবহেলায় জীর্ণ, সংস্কারের দাবি মেলাঘর ব্যায়ামাগারের

আগরতলা, ১৮ আগস্ট: একসময় রাজ্য ও জাতীয় স্তরের বহু অ্যাথলেট তৈরির অন্যতম গুরুত্বপূর্ণ প্রশিক্ষণকেন্দ্র ছিল মেলাঘর স্কুল মাঠ…

ByByReshmi Debnath Aug 18, 2026
Scroll to Top