News Flash

Image

কন্যা হত্যার দায়ে পিতাকে গ্রেফতার

কৈলাসহর, ৯ সেপ্টেম্বর : কন্যা হত্যার দায়ে পিতাকে গ্রেফতার করেছে পুলিশ। চাঞ্চল্যকর এই ঘটনাটি সংগঠিত হয়েছে কৈলাসহর মহকুমার লাটিয়াপুরা গ্রামে।

এব্যাপারে মঙ্গলবার দুপুর বেলা কৈলাসহর ইরানি থানার ওসি বিরাজ দেববর্মা সংবাদ মাধ্যমকে জানান, লাটিয়াপুরা গ্রাম পঞ্চায়েতের ২ নং ওয়ার্ড এলাকার বাসিন্দা নেছার আলী ওরফে আনয়ার নামে এক যুবক চলতি মাসের ৭ তারিখ কৈলাসহর ঊনকোটি জেলা হাসপাতালে তার ৭ বছরের নাবালিকা মেয়েকে অগ্নি নির্বাপক দপ্তরের মাধ্যমে মৃত অবস্থায় নিয়ে আসে। এবং সে দাবী করে তার নাবালিকা মেয়ে গামছা দিয়ে ফাঁসি দিয়েছে, এরপর চিকিৎসকদের সন্দেহ জাগলে কৈলাসহর মহিলা থানায় খবর পাঠায়। ঘটনাস্থলে পুলিশ গিয়ে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

অন্যদিকে গতকাল অর্থাৎ ৮ তারিখ নাবালিকার মৃতদেহ জেলা হাসপাতালে ময়নাতদন্ত করে পরিবারের লোকেদের হাতে তুলে দেওয়া হয়। গতকাল অর্থাৎ ৮ তারিখ উক্ত বিষয় নিয়ে মৃত নাবালিকার মা রাজনা বেগম অভিযুক্ত যুবক নেছার আলী ওরফে আনয়ারের বিরুদ্ধে খুনের অভিযোগ এনে মামলা দায়ের করে ইরানি থানায়। মঙ্গলবার দুপুরে অভিযুক্ত পিতার তিন দিনের পুলিশি রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করেছে ইরানি থানার পুলিশ।

Releated Posts

কাঞ্চনপুর থানায় মহিলাকে হেনস্থার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

আগরতলা, ১৮ আগস্ট: সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বে থাকা পুলিশের এক আধিকারিকের বিরুদ্ধে থানার অভ্যন্তরেই এক মহিলাকে…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

জলের জন্য হাহাকার মান্দাইয়ে, ৫ মাস ধরে চরম দুর্ভোগে গিরিবাসীরা

আগরতলা, ১৮ আগস্ট: পানীয় জলের অভাবে চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন মান্দাই আর ডি ব্লকের অন্তর্গত আথুক তুথাং…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

চিকিৎসার আগেই ভোগান্তি, বন্ধ টয়লেট-জল পরিষেবায় ক্ষোভ

মেলাঘর, ১৮ আগস্ট: চিকিৎসার জন্য হাসপাতালে এসে ন্যূনতম পরিষেবাটুকুও না পেয়ে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন রোগী ও তাঁদের…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

রাজ্য ও জাতীয় স্তরের বহু অ্যাথলেট তৈরির আঁতুড়ঘর আজ অবহেলায় জীর্ণ, সংস্কারের দাবি মেলাঘর ব্যায়ামাগারের

আগরতলা, ১৮ আগস্ট: একসময় রাজ্য ও জাতীয় স্তরের বহু অ্যাথলেট তৈরির অন্যতম গুরুত্বপূর্ণ প্রশিক্ষণকেন্দ্র ছিল মেলাঘর স্কুল মাঠ…

ByByReshmi Debnath Aug 18, 2026
Scroll to Top