News Flash

  • Home
  • ত্রিপুরা
  • হিমাচলের উদ্দেশ্যে ত্রাণসামগ্রী বোঝাই গাড়িকে পতাকা নাড়িয়ে রওয়ানা করান মুখ্যমন্ত্রী
Image

হিমাচলের উদ্দেশ্যে ত্রাণসামগ্রী বোঝাই গাড়িকে পতাকা নাড়িয়ে রওয়ানা করান মুখ্যমন্ত্রী

আগরতলা, ৯ সেপ্টেম্বর: হিমাচল প্রদেশের দুর্যোগকবলিত মানুষের সহায়তার জন্য ত্রিপুরা প্রদেশ বিজেপির উদ্যোগে ত্রাণ সামগ্রী পাঠানো হয়। আজ মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা:) মানিক সাহা ত্রাণবাহী গাড়িগুলোকে পতাকা দেখিয়ে রওয়ানা করান।

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, হিমাচল প্রদেশ ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বহু মানুষের প্রাণহানি ঘটেছে। প্রবল ভূমিধসের কারণে সড়ক ও সেতুগুলি ভেঙে গিয়েছে এবং যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়েছে। গত বছর ত্রিপুরাকেও একই ধরনের পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছিল।

মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরা জানে, এমন দুর্যোগের সময় মানুষের কষ্ট কতটা গভীর হয়। আমাদের কঠিন সময়ে অনেক রাজ্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল, এবং আজ আমরা হিমাচল প্রদেশের জন্য সাহায্যের হাত বাড়াচ্ছি। অনুষ্ঠানে রাজ্যের বিজেপির শীর্ষ নেতৃত্বও উপস্থিত ছিলেন।

Releated Posts

আসন্ন দুর্গাপূজার প্রাক্কালে ৩৯ নম্বর ওয়ার্ডে বস্ত্র বিতরণ, অংশ নিলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২ অক্টোবর: আসন্ন শারদোৎসবকে সামনে রেখে ৮ নম্বর বড়দোয়ালি মণ্ডলের উদ্যোগে আগরতলা পুর নিগমের ৩৯ নম্বর ওয়ার্ডে…

ByByReshmi Debnath Oct 2, 2026

৭ অক্টোবর ত্রিপুরার আট জেলায় ‘সেবা জ্যোতি কলশ যাত্রা’ ও ‘বিকশিত ভারত সংকল্প যাত্রা’

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর: আগামী ৭ অক্টোবর ত্রিপুরার আটটি জেলায় একযোগে আয়োজিত হতে চলেছে ‘সেবা জ্যোতি কলশ…

ByByReshmi Debnath Oct 2, 2026

৪৪ বছরের অভিজ্ঞতা, তবুও প্রতিমা তৈরির খরচ তুলতে হিমশিম খাচ্ছেন মৃৎশিল্পী নির্মল রুদ্র পাল

আগরতলা, ২ অক্টোবর: দীর্ঘ ৪৪ বছর ধরে নিষ্ঠা, দক্ষতা ও শিল্পসত্তাকে সঙ্গী করে দুর্গাপ্রতিমা তৈরি করে আসছেন উত্তর…

ByByReshmi Debnath Oct 2, 2026

ত্রিপুরা নিজেই বৈচিত্র্যের মধ্যে ঐক্যের চেতনার প্রতীক: রাজ্যপাল

আগরতলা, ২ অক্টোবর: রাজ্যপাল ইন্দ্রসেনা রেডি নাল্লু আজ নরসিংগড়স্থিত ত্রিপুরা ইনস্টিটিউট অব টেকনোলজি-এর এ.পি.জে. আবদুল কালাম অডিটোরিয়ামে বীর…

ByByReshmi Debnath Oct 2, 2026
Scroll to Top