News Flash

Image

বিশেষ অভিযানে ৪৫ কেজি গাঁজা আটক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: কাঠালিয়া–থালিবাড়ি সড়কে গাড়ি থেকে ৪৫ কেজি গাঁজা উদ্ধার করল পুলিশ। গতকাল রাত প্রায় ১০টা নাগাদ যাত্রাপুর থানাধীন কাঠালিয়া–থালিবাড়ি সড়কের কামাইটিলা এলাকায় পুলিশের বিশেষ চেকিং অভিযানে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার হয়।

এসআই বিজয় চক্রবর্তী, থানার পুলিশ সদস্য ও টিএসআর – এর যৌথ অভিযানে টিআর০৮- ই -০৭৩৪ নাম্বারের একটি অল্টো কে১০ গাড়ি আটক করে। তবে গাড়ির চালক পালিয়ে যেতে সক্ষম হয়েছে। তল্লাশিতে গাড়ি থেকে মোট ৪৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে গাড়ি ও মাদক জব্দ করা হয়েছে।

ঘটনার পরিপ্রেক্ষিতে এনডিপিএস আইনে যাত্রাপুর থানায় নির্দিষ্ট মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তদের ধরতে পুলিশি তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।

Releated Posts

কাঞ্চনপুর থানায় মহিলাকে হেনস্থার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

আগরতলা, ১৮ আগস্ট: সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বে থাকা পুলিশের এক আধিকারিকের বিরুদ্ধে থানার অভ্যন্তরেই এক মহিলাকে…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

জলের জন্য হাহাকার মান্দাইয়ে, ৫ মাস ধরে চরম দুর্ভোগে গিরিবাসীরা

আগরতলা, ১৮ আগস্ট: পানীয় জলের অভাবে চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন মান্দাই আর ডি ব্লকের অন্তর্গত আথুক তুথাং…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

চিকিৎসার আগেই ভোগান্তি, বন্ধ টয়লেট-জল পরিষেবায় ক্ষোভ

মেলাঘর, ১৮ আগস্ট: চিকিৎসার জন্য হাসপাতালে এসে ন্যূনতম পরিষেবাটুকুও না পেয়ে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন রোগী ও তাঁদের…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

রাজ্য ও জাতীয় স্তরের বহু অ্যাথলেট তৈরির আঁতুড়ঘর আজ অবহেলায় জীর্ণ, সংস্কারের দাবি মেলাঘর ব্যায়ামাগারের

আগরতলা, ১৮ আগস্ট: একসময় রাজ্য ও জাতীয় স্তরের বহু অ্যাথলেট তৈরির অন্যতম গুরুত্বপূর্ণ প্রশিক্ষণকেন্দ্র ছিল মেলাঘর স্কুল মাঠ…

ByByReshmi Debnath Aug 18, 2026
Scroll to Top