News Flash

  • Home
  • ত্রিপুরা
  • তেলিয়ামুড়া রেলস্টেশনে চুরির ঘটনা, জি.আর.পি পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্নের ঝড়
Image

তেলিয়ামুড়া রেলস্টেশনে চুরির ঘটনা, জি.আর.পি পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্নের ঝড়

তেলিয়ামুড়া, ৮ সেপ্টেম্বর:
তেলিয়ামুড়ার জি.আর.পি থানার পুলিশের ভূমিকা নিয়ে দীর্ঘদিন ধরেই স্থানীয় মহলে নানান প্রশ্ন উঠছে। অভিযোগ, রেলস্টেশন ও আশপাশের এলাকায় প্রতিনিয়ত অসামাজিক কার্যকলাপ বেড়ে চললেও জি.আর.পি পুলিশ কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হচ্ছে। এর ফলে যাত্রী এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিয়েই দুশ্চিন্তা বাড়ছে।
এরই মধ্যে রবিবার ঘটে যায় চাঞ্চল্যকর এক ঘটনা। তেলিয়ামুড়া রেলস্টেশনের প্ল্যাটফর্মে অবস্থিত একটি দোকানে চুরির অভিযোগ ওঠে। পরে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে জি.আর.পি পুলিশ এক নাবালককে চুরির সাথে যুক্ত থাকার অভিযোগে আটক করে।
তবে এখানেই বিতর্ক। স্থানীয়রা প্রশ্ন তুলছেন—যেখানে রেলস্টেশনের ভেতরেই নিরাপত্তা দিতে পারছে না জি.আর.পি, সেখানে তাদের উপর ভরসা রাখবে কীভাবে সাধারণ মানুষ? পাশাপাশি, অভিযুক্ত নাবালককে যেভাবে দড়ি দিয়ে বেঁধে টেনে-হিঁচড়ে নিয়ে যাওয়া হয়েছে, সেটি মানবিকতার পরিপন্থী বলেই মত প্রকাশ করেছেন বহু মানুষ।
চুরির ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। যাত্রীরা ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন, প্রতিদিন শতাধিক যাত্রী যাতায়াত করেন এই স্টেশন দিয়ে। অথচ নিরাপত্তার ক্ষেত্রে বারবার উদাসীনতার ছবি সামনে আসছে।
এ নিয়ে প্রশাসন ও জি.আর.পি পুলিশের উচ্চ মহল কী পদক্ষেপ নেয়, এখন সেদিকেই তাকিয়ে রয়েছে তেলিয়ামুড়ার সাধারণ মানুষ।

Releated Posts

ডনবসকো স্কুল এবং বাণীবিদ্যাপিঠ গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল পরিদর্শনে রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ আগস্ট: রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নান্নু আজ সকালে প্রথমে নন্দননগরস্থিত ডনবসকো স্কুল এবং পরে রামনগরস্থিত বাণীবিদ্যাপিঠ…

ByByReshmi Debnath Aug 22, 2026

মোহনপুরে গৃহবধূর রহস্যমৃত্যু, খুনের অভিযোগ পরিবারের

আগরতলা, ২২ আগস্ট: মোহনপুরের শনিতলা এলাকার নবীনপল্লী পাড়ায় এক গৃহবধূর রহস্যমৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার বাড়ি থেকে পূজা ঘোষ…

ByByReshmi Debnath Aug 22, 2026

উদয়পুর থেকে তরুণী নিখোঁজ, বাংলাদেশে পাচারের আশঙ্কা পরিবারের, থানায় অভিযোগ

উদয়পুর, ২২ আগস্ট: উদয়পুর থেকে এক তরুণী নিখোঁজ হওয়ার পর তাঁকে বাংলাদেশে পাচারের আশঙ্কা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। নিখোঁজ তরুণী…

ByByReshmi Debnath Aug 22, 2026

বিলোনিয়ায় ৫০ বোতল কফসিরাপ উদ্ধার, পুলিশের ধাওয়ার মুখে মোটরবাইক ফেলে পালাল চালক

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২২ আগস্ট: যানবাহন চলাচল সংক্রান্ত মোবাইল ডিউটি চলাকালীন পুলিশের ধাওয়ায় মোটরবাইক ফেলে পালিয়ে গেল এক চালক।…

ByByReshmi Debnath Aug 22, 2026
Scroll to Top