News Flash

Image

রেলে কাটা পড়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

আগরতলা, ৭ সেপ্টেম্বর: রেলে কাটা পড়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। মৃতের নাম জামাল মিয়া, বাড়ি বিশ্রামগঞ্জ ননজলায়। এই ঘটনায় গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
পরিবার সূত্রে জানা গেছে, প্রায় ১৫ বছর ধরে জামাল মিয়া স্ত্রীকে নিয়ে আলাদা থাকতেন। তবে তাদের দাম্পত্য জীবনে প্রায়শই কলহ চলত। অভিযোগ, গতকালও স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র ঝগড়া হয়। সেই পারিবারিক অশান্তির জেরেই ক্ষোভে-দুঃখে রেলের নিচে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হন জামাল মিয়া।
আজ সকালে মৃতদেহ বাড়িতে আনা হলে শোকস্তব্ধ হয়ে পড়েন পরিবারের সদস্যরা। কান্নায় ভেঙে পড়েন পিতা রশিদ মিয়াসহ আত্মীয়স্বজন।
স্থানীয়দের দাবি, দীর্ঘদিনের দাম্পত্য অশান্তি ও মানসিক চাপে পড়েই শেষ পর্যন্ত চরম পদক্ষেপ নেন জামাল মিয়া। ঘটনার পর এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

Releated Posts

টাকা আদায়ের অভিযোগের তদন্তে গিয়ে মহিলা এসআই আক্রান্ত, গ্রেফতার ৩

তেলিয়ামুড়া, ২ অক্টোবর: গাড়িচালকের কাছ থেকে জোর করে টাকা আদায়ের অভিযোগ এবং কর্তব্যরত এক মহিলা সাব-ইন্সপেক্টরকে ধাক্কা দিয়ে…

ByByReshmi Debnath Oct 2, 2026

ত্রিপুরা বিশ্ববিদ্যালয়কে উত্তর-পূর্ব ভারতের উচ্চশিক্ষা ও গবেষণার অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সম্মিলিত প্রচেষ্টা চালিয়ে যেতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর: সীমিত সংখ্যক বিভাগ নিয়ে যাত্রা শুরু করা ত্রিপুরা বিশ্ববিদ্যালয় আজ রাজ্যের শিক্ষা, গবেষণা…

ByByReshmi Debnath Oct 2, 2026

দূর্গাপূজায় বাড়তি বিদ্যুৎ চাহিদা মোকাবিলায় আগাম প্রস্তুতির নির্দেশ বিদ্যুৎ মন্ত্রীর

আগরতলা, ২ অক্টোবর: আসন্ন দূর্গাপূজা উপলক্ষে রাজ্যে নিরবচ্ছিন্ন ও নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে শুক্রবার ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ…

ByByReshmi Debnath Oct 2, 2026

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে আশীর্বাদ নিলেন সস্ত্রীক বিপ্লব কুমার দেব

নয়াদিল্লি, ২ অক্টোবর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সস্ত্রীক সৌজন্য সাক্ষাৎ করলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার…

ByByTaniya Chakraborty Oct 2, 2026
Scroll to Top