আগরতলা, ৭ সেপ্টেম্বর: ভাদ্র পূর্ণিমার পবিত্র তিথিতে কুড়িপুকুর শ্রীশ্রী রাধাকৃষ্ণ প্রেম মন্দিরে আয়োজিত হল শ্রীমৎ ভাগবত গ্রন্থ দান অনুষ্ঠান। রবিবার দুপুরে সূর্যমনিনগর বিধানসভার অন্তর্গত এই মন্দির প্রাঙ্গণে এলাকার বিধায়ক তথা রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পালের বিশেষ উদ্যোগে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিধায়ক রামপ্রসাদ পাল ছাড়াও উপস্থিত ছিলেন মন্ডল সভাপতি মান্তু দেবনাথ, ইসকনের ত্রিপুরা রাজ্য সভাপতি, ডুকলি ব্লক চেয়ারম্যান ভুলন সাহা সহ বহু ভক্তবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা।
এদিন উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল মন্দিরের ভোগ আরতিতে অংশ নেন এবং ভক্তদের সঙ্গে দাঁড়িয়ে আরতি উপভোগ করেন। ভক্তদের মাঝে দাঁড়িয়ে তিনি জানান, আগামী দিনগুলিতে এমন শুভ তিথিতে আরও বৃহৎ পরিসরে ভক্তদের মধ্যে শ্রীমৎ ভাগবত গ্রন্থ দান করার ব্যবস্থা করবেন।
তিনি আরও বলেন, “পূর্ণিমা তিথিতে শ্রীমৎ ভাগবত গ্রন্থ দান করা অত্যন্ত পুণ্যের কাজ। এই ঐতিহ্য বজায় রেখে আমরা আরও বেশি মানুষকে যুক্ত করতে চাই।”
এদিনের এই অনুষ্ঠানকে ঘিরে ভক্তমহলে এক আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়। ভক্তদের বিশ্বাস, ভাদ্র পূর্ণিমায় শ্রীমৎ ভাগবত গ্রন্থ দান করলে অগণিত আর্শীবাদ ও পুণ্য লাভ হয়।






