News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রেশন ডিলারদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মন্ত্রীর
Image

রেশন ডিলারদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ সেপ্টেম্বর: ত্রিপুরা রাজ্যে বর্তমানে প্রায় ২ হাজারের বেশি রেশন ডিলার রয়েছেন। এর মধ্যে শুধুমাত্র আগরতলা পুর নিগমের আওতায় রয়েছে প্রায় ২৫৭টি রেশন দোকান। সকল রেশন ডিলারদের একই সংগঠনের ছাতার তলায় আনার প্রয়োজনীয়তার উপর জোর দিলেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী।

আজ আগরতলা পুর নিগম এলাকার রেশন ডিলারদের সংগঠন ত্রিপুরা ন্যায্য মূল্য পরিচালক সদর এএমসি কমিটি–র ৮ম ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে আয়োজিত স্বেচ্ছায় রক্তদান শিবিরে যোগ দিয়ে এই মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ বিশিষ্টজনেরা।

মন্ত্রী বলেন, রাজ্যের সব রেশন ডিলার যদি একই ছাতার তলায় আসেন, তাহলে সরকারের সঙ্গে তাদের সম্পর্ক আরও সুদৃঢ় হবে। সুযোগ-সুবিধা, সমস্যা সমাধান কিংবা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ—সবকিছু অনেক সহজ হয়ে যাবে।

এদিন তিনি আরও জানান, ইতিমধ্যেই রেশন ডিলারদের নিয়ে এএমসি কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি রেশন ডিলারদের উদ্যোগে অনুষ্ঠিত রক্তদান শিবিরকে তিনি একটি উল্লেখযোগ্য সামাজিক কর্মসূচি বলে অভিহিত করেন।

রক্তদানের গুরুত্ব উল্লেখ করে মন্ত্রী বলেন, রক্তের কোনও বিকল্প নেই। এটি মানব সেবার অন্যতম মহান কর্মসূচি। তাই সমাজের প্রতিটি মানুষকেই রক্তদানে এগিয়ে আসা উচিত।

Releated Posts

টাকা আদায়ের অভিযোগের তদন্তে গিয়ে মহিলা এসআই আক্রান্ত, গ্রেফতার ৩

তেলিয়ামুড়া, ২ অক্টোবর: গাড়িচালকের কাছ থেকে জোর করে টাকা আদায়ের অভিযোগ এবং কর্তব্যরত এক মহিলা সাব-ইন্সপেক্টরকে ধাক্কা দিয়ে…

ByByReshmi Debnath Oct 2, 2026

ত্রিপুরা বিশ্ববিদ্যালয়কে উত্তর-পূর্ব ভারতের উচ্চশিক্ষা ও গবেষণার অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সম্মিলিত প্রচেষ্টা চালিয়ে যেতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর: সীমিত সংখ্যক বিভাগ নিয়ে যাত্রা শুরু করা ত্রিপুরা বিশ্ববিদ্যালয় আজ রাজ্যের শিক্ষা, গবেষণা…

ByByReshmi Debnath Oct 2, 2026

দূর্গাপূজায় বাড়তি বিদ্যুৎ চাহিদা মোকাবিলায় আগাম প্রস্তুতির নির্দেশ বিদ্যুৎ মন্ত্রীর

আগরতলা, ২ অক্টোবর: আসন্ন দূর্গাপূজা উপলক্ষে রাজ্যে নিরবচ্ছিন্ন ও নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে শুক্রবার ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ…

ByByReshmi Debnath Oct 2, 2026

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে আশীর্বাদ নিলেন সস্ত্রীক বিপ্লব কুমার দেব

নয়াদিল্লি, ২ অক্টোবর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সস্ত্রীক সৌজন্য সাক্ষাৎ করলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার…

ByByTaniya Chakraborty Oct 2, 2026
Scroll to Top