News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শান্তির বাজার জেলা হাসপাতাল থেকে নিখোঁজ এক রোগী
Image

শান্তির বাজার জেলা হাসপাতাল থেকে নিখোঁজ এক রোগী

শান্তির বাজার, ৭ সেপ্টেম্বর : শান্তির বাজার জেলা হাসপাতাল থেকে নিখোঁজ হয়ে গেলেন এক রোগী। ঘটনাটি ঘটেছে ৫ই সেপ্টেম্বর ভোরে। নিখোঁজ ব্যক্তির নাম মূল্য দাস ত্রিপুরা (৫৮), বাড়ি রামরাইবাড়ী এডিসি ভিলেজে।

পরিবার সূত্রে জানা যায়, অসুস্থতার কারণে মূল্য দাস ত্রিপুরাকে প্রথমে রামরাইবাড়ী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। পরে চিকিৎসকের পরামর্শে তাঁকে উন্নত চিকিৎসার জন্য শান্তির বাজার জেলা হাসপাতালে রেফার করা হয়। কিন্তু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৫ই সেপ্টেম্বর ভোর আনুমানিক পাঁচটা নাগাদ হঠাৎই নিখোঁজ হয়ে যান তিনি।

রোগীকে না পেয়ে হতাশ ও ক্ষুব্ধ পরিবারের সদস্যরা অভিযোগ করেন, হাসপাতালে সরকারি সিকিউরিটি গার্ড নিয়োগ থাকা সত্ত্বেও কীভাবে এমন ঘটনা ঘটল, তা নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে কোনো সদুত্তর পাওয়া যায়নি।

এদিকে, পরিবারের পক্ষ থেকে শান্তির বাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। প্রশাসন কী পদক্ষেপ গ্রহণ করে এবং নিখোঁজ রোগীকে কীভাবে উদ্ধার করা হয়, এখন সেদিকেই তাকিয়ে স্থানীয় মানুষজন।
_____

Releated Posts

কাঞ্চনপুর থানায় মহিলাকে হেনস্থার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

আগরতলা, ১৮ আগস্ট: সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বে থাকা পুলিশের এক আধিকারিকের বিরুদ্ধে থানার অভ্যন্তরেই এক মহিলাকে…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

জলের জন্য হাহাকার মান্দাইয়ে, ৫ মাস ধরে চরম দুর্ভোগে গিরিবাসীরা

আগরতলা, ১৮ আগস্ট: পানীয় জলের অভাবে চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন মান্দাই আর ডি ব্লকের অন্তর্গত আথুক তুথাং…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

চিকিৎসার আগেই ভোগান্তি, বন্ধ টয়লেট-জল পরিষেবায় ক্ষোভ

মেলাঘর, ১৮ আগস্ট: চিকিৎসার জন্য হাসপাতালে এসে ন্যূনতম পরিষেবাটুকুও না পেয়ে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন রোগী ও তাঁদের…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

রাজ্য ও জাতীয় স্তরের বহু অ্যাথলেট তৈরির আঁতুড়ঘর আজ অবহেলায় জীর্ণ, সংস্কারের দাবি মেলাঘর ব্যায়ামাগারের

আগরতলা, ১৮ আগস্ট: একসময় রাজ্য ও জাতীয় স্তরের বহু অ্যাথলেট তৈরির অন্যতম গুরুত্বপূর্ণ প্রশিক্ষণকেন্দ্র ছিল মেলাঘর স্কুল মাঠ…

ByByReshmi Debnath Aug 18, 2026
Scroll to Top