News Flash

Image

রাতের আঁধারে রাম মন্দিরের অফিস রুমে চুরি

আগরতলা, ৬ সেপ্টেম্বর: গন্ডাছড়া মহকুমার ত্রিশ কার্ড এলাকায় শুক্রবার রাতে ঘটে যায় এক চাঞ্চল্যকর ও দুঃসাহসিক চুরি। স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে কোনো এক সময় চোরের দল রাম মন্দিরের অফিস রুমের জানালা ভেঙে ভিতরে প্রবেশ করে।এরপর তারা মন্দিরের জন্য ব্যবহৃত মূল্যবান মেশিনারি মাইক সেট চুরি করে নিয়ে যায়। এই ঘটনায় মন্দির চত্বর এবং গোটা এলাকায় চরম আতঙ্ক ও ক্ষোভের সঞ্চার হয়েছে।

শনিবার সকালে ভক্তবৃন্দ মন্দিরে এসে প্রতিদিনের মত মতো পূজা-অর্চনার প্রস্তুতি নিতে গিয়ে চুরির ঘটনাটি প্রত্যক্ষ করেন। ওই মাইক মেশিনটি দিয়ে প্রতিদিন সন্ধ্যায় আরতি, নিত্য পূজা এবং ভক্তিমূলক গান বাজানো হতো। চুরি হওয়ার ফলে ভক্তরা কেবল পূজার পরিবেশে বিঘ্ন ঘটবে বলে আশঙ্কা করছেন না, পাশাপাশি তারা মনে করছেন ধর্মীয় স্থানের নিরাপত্তা নিয়েও বড় প্রশ্নচিহ্ন উঠে গেছে। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই রাম মন্দির কমিটির সভাপতি শম্ভু সাহার নেতৃত্বে রাম ভক্তরা গন্ডাছড়া থানায় উপস্থিত হয়ে পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগে পুরো ঘটনার বিস্তারিত বিবরণ তুলে ধরা হয়। পুলিশ অভিযোগ নথিভুক্ত করার পর ঘটনাস্থলে তদন্ত শুরু করেছে। পুলিশের দাবি, এ ঘটনার সঙ্গে জড়িতরা যেই হোক না কেন, তাদের খুব শিগগিরই গ্রেপ্তার করা সম্ভব হবে। এদিকে, চুরির ঘটনাটি ঘিরে পুরো ৩০ কার্ড এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ ও অস্বস্তি তৈরি হয়েছে। এলাকাবাসীর মতে, ধর্মীয় উপাসনালয়ে চুরি হওয়া শুধু আইন-শৃঙ্খলার অবনতি নয়, বরং ভক্তদের ভাবাবেগের উপরও বড় আঘাত। অনেকেই মনে করছেন, সম্প্রতি এলাকায় টহলদারির অভাব থাকায় চোরের দল এ ধরনের দুঃসাহসিক কাণ্ড ঘটাতে সক্ষম হয়েছে। অতএব, রাম মন্দির সংলগ্ন এলাকায় রাতের বেলা পুলিশি টহলদারি জোরদার করার দাবিও জোরালোভাবে উঠে এসেছে। ভক্তদের দাবি, প্রশাসন অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে কঠোর শাস্তি প্রদান করুক, যাতে ভবিষ্যতে আর কেউ এ ধরনের অপরাধের সাহস না পায়। বর্তমানে সমগ্র এলাকাবাসী প্রশাসনের দ্রুত পদক্ষেপের অপেক্ষায় রয়েছে।

Releated Posts

২৩ দিন ধরে জিবি হাসপাতালের মর্গে পড়ে আব্দুল আউয়াল মিয়ার দেহ, ওয়ারিশের খোঁজে পুলিশের আবেদন

বিশালগড়, ১৩ মে: একটি হৃদয়বিদারক ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্যে। গত ২৩ দিন ধরে আগরতলা জিবি হাসপাতালের মর্গে পড়ে…

ByByReshmi Debnath May 13, 2026

এস আই আর নিয়ে উদ্বেগ প্রকাশ, বৈধ ভোটারের নাম বাদ না দেওয়ার দাবি আমরা বাঙালীর

আগরতলা, ১৩ মে : ত্রিপুরাজুড়ে চলমান এস আই আর (স্পেশাল ইনটেনসিভ রিভিশন) প্রক্রিয়া নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করল…

ByByTaniya Chakraborty May 13, 2026

রাহুল কিশোর রায় মৃত্যুকাণ্ডে বড় ধাক্কা অভিযুক্তদের, তিন অভিযুক্তের অগ্রিম জামিনের আবেদন খারিজ ধর্মনগর জেলা ও দায়রা আদালতে

ধর্মনগর, ১৩ মে: রাহুল কিশোর রায় মৃত্যুকাণ্ডে বড় ধাক্কা খেলেন অভিযুক্তরা। ধর্মনগর জেলা ও দায়রা আদালত মঙ্গলবার তিন…

ByByTaniya Chakraborty May 13, 2026

বিশালগড়ের রাউৎখলায় প্রকাশ্যে মাদক বিক্রির অভিযোগে চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৩ মে: বিশালগড়ের রাউৎখলা বাইপাস এলাকায় প্রকাশ্যে মাদকদ্রব্য বিক্রির অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি…

ByByReshmi Debnath May 13, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top