News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ১৬ কোটির কেলেঙ্কারির জন্য ইউকো ব্যাঙ্ককে দায়ি করলেন মেয়র দীপক মজুমদার
Image

১৬ কোটির কেলেঙ্কারির জন্য ইউকো ব্যাঙ্ককে দায়ি করলেন মেয়র দীপক মজুমদার

আগরতলা, ৬ সেপ্টেম্বর : ১৬ কোটির কেলেঙ্কারির জন্য ইউকো ব্যাঙ্ককে দায়ি করলেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার। তাঁর কথায়, ইউকো ব্যাংকের মাসিক রিপোর্ট বের হওয়ার পর দেখা গিয়েছে চার পর্যায়ে ১৬ কোটি টাকা জালিয়াতি হয়েছে। এর সাথে জড়িত রয়েছে হায়দ্রাবাদের একটি তথাকথিত সংস্থা। এতে নিগমের কোন কর্মী জড়িত নেই, বলে দাবি করেন তিনি।

আজ স্মার্ট সিটি প্রকল্পের আওতায় আগরতলা শহরের জলাবদ্ধতা নিরসনে কভার ড্রেন নির্মাণ কাজ খতিয়ে দেখতে আগরতলা পুর নিগমের ১১ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকা পরিদর্শনে যান আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, আগরতলা শহরকে জলাবদ্ধ অবস্থা থেকে মুক্ত করার জন্য পুর নিগম, স্মার্ট সিটি প্রকল্প এবং পূর্ত দপ্তর মিলিতভাবে একাধিক প্রকল্প বাস্তবায়নে কাজ করছে। পুজোর আগে যে সমস্ত এলাকায় যেখানে এখনও ড্রেন ঢাকার কাজ শেষ হয়নি, সেখানে দ্রুততার সঙ্গে কাজ শেষ করার নির্দেশ দেওয়া এদিন মেয়রের সাথে ছিলেন স্থানীয় কর্পোরেটর সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা।

এদিন পুর নিগমের ১৬ কোটি টাকা উধাও নিয়ে মুখ খুললেন মেয়র। তিনি বলেন,
আগরতলা পুর নিগমের কোন টাকা জালিয়াতি হয়নি। যা হয়েছে ব্যাংক থেকেই হয়েছে। তাঁর কথায়, ইউকো ব্যাংকের মাসিক রিপোর্ট বের হওয়ার পর দেখা গিয়েছে চার পর্যায়ে ১৬ কোটি টাকা জালিয়াতি হয়েছে। এটা করেছে হায়দ্রাবাদের একটি তথাকথিত সংস্থা। এতে নিগমের কোন কর্মী জড়িত নেই। পাশাপাশি, এবিষয়ে তদন্তের দাবি জানিয়েছেন তিনি।

Releated Posts

টাকা আদায়ের অভিযোগের তদন্তে গিয়ে মহিলা এসআই আক্রান্ত, গ্রেফতার ৩

তেলিয়ামুড়া, ২ অক্টোবর: গাড়িচালকের কাছ থেকে জোর করে টাকা আদায়ের অভিযোগ এবং কর্তব্যরত এক মহিলা সাব-ইন্সপেক্টরকে ধাক্কা দিয়ে…

ByByReshmi Debnath Oct 2, 2026

ত্রিপুরা বিশ্ববিদ্যালয়কে উত্তর-পূর্ব ভারতের উচ্চশিক্ষা ও গবেষণার অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সম্মিলিত প্রচেষ্টা চালিয়ে যেতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর: সীমিত সংখ্যক বিভাগ নিয়ে যাত্রা শুরু করা ত্রিপুরা বিশ্ববিদ্যালয় আজ রাজ্যের শিক্ষা, গবেষণা…

ByByReshmi Debnath Oct 2, 2026

দূর্গাপূজায় বাড়তি বিদ্যুৎ চাহিদা মোকাবিলায় আগাম প্রস্তুতির নির্দেশ বিদ্যুৎ মন্ত্রীর

আগরতলা, ২ অক্টোবর: আসন্ন দূর্গাপূজা উপলক্ষে রাজ্যে নিরবচ্ছিন্ন ও নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে শুক্রবার ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ…

ByByReshmi Debnath Oct 2, 2026

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে আশীর্বাদ নিলেন সস্ত্রীক বিপ্লব কুমার দেব

নয়াদিল্লি, ২ অক্টোবর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সস্ত্রীক সৌজন্য সাক্ষাৎ করলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার…

ByByTaniya Chakraborty Oct 2, 2026
Scroll to Top