News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ত্রিপুরা পুলিশের আইপিএস এবং টিপিএস স্তরে বদলি হলেন ৪৩ জন আধিকারিক
Image

ত্রিপুরা পুলিশের আইপিএস এবং টিপিএস স্তরে বদলি হলেন ৪৩ জন আধিকারিক

আগরতলা, ৬ সেপ্টেম্বর : ত্রিপুরা পুলিশের আইপিএস এবং টিপিএস স্তরে বদলি হলেন ৪৩ জন আধিকারিক। আইপিএস কৃষ্ণেন্দু চক্রবর্তী ইনচার্জ আইজি হিসেবে পদোন্নতি পেলেন। তিনি পুলিশের ইন্টেলিজেন্ট এবং সিকিউরিটি বিভাগের দায়িত্ব পেয়েছেন। আজ রাজ্য প্রশাসনের অবর সচিব জয় দত্ত বদলির বিজ্ঞপ্তিটি জারি করেছেন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আইপিএস সঞ্জয় রায় কে ডিআইজি ক্রাইম হিসেবে বদলি করা হয়েছে। আইপিএস দিলীপ রায়কে ডেপুটেশনে মনিপুর বদলি করা হয়েছে। তেমনি, পিয়া মাধুরি মজুমদারকে পুলিশের ইকোনোমিক অফেন্স বিভাগের পুলিশ সুপারের দায়িত্ব দেওয়া হয়েছে। তাছাড়া, রাজদীপ দেব এসপি হিসেবে পদোন্নতিতে পুলিশ সদর দপ্তরের দায়িত্ব পেয়েছেন।

শৃঙ্খলা ও প্রশাসনিক কার্যকারিতা বৃদ্ধির স্বার্থে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। উল্লেখযোগ্যভাবে, একাধিক আইপিএস প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তাদের বিভিন্ন জেলায় এসডিপিও হিসেবে নিয়োগ করা হয়েছে। একইসঙ্গে, কয়েকজন অভিজ্ঞ অফিসারকে গুরুত্বপূর্ণ দপ্তরে আনা হয়েছে।

Releated Posts

আসন্ন দুর্গাপূজার প্রাক্কালে ৩৯ নম্বর ওয়ার্ডে বস্ত্র বিতরণ, অংশ নিলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২ অক্টোবর: আসন্ন শারদোৎসবকে সামনে রেখে ৮ নম্বর বড়দোয়ালি মণ্ডলের উদ্যোগে আগরতলা পুর নিগমের ৩৯ নম্বর ওয়ার্ডে…

ByByReshmi Debnath Oct 2, 2026

৭ অক্টোবর ত্রিপুরার আট জেলায় ‘সেবা জ্যোতি কলশ যাত্রা’ ও ‘বিকশিত ভারত সংকল্প যাত্রা’

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর: আগামী ৭ অক্টোবর ত্রিপুরার আটটি জেলায় একযোগে আয়োজিত হতে চলেছে ‘সেবা জ্যোতি কলশ…

ByByReshmi Debnath Oct 2, 2026

৪৪ বছরের অভিজ্ঞতা, তবুও প্রতিমা তৈরির খরচ তুলতে হিমশিম খাচ্ছেন মৃৎশিল্পী নির্মল রুদ্র পাল

আগরতলা, ২ অক্টোবর: দীর্ঘ ৪৪ বছর ধরে নিষ্ঠা, দক্ষতা ও শিল্পসত্তাকে সঙ্গী করে দুর্গাপ্রতিমা তৈরি করে আসছেন উত্তর…

ByByReshmi Debnath Oct 2, 2026

ত্রিপুরা নিজেই বৈচিত্র্যের মধ্যে ঐক্যের চেতনার প্রতীক: রাজ্যপাল

আগরতলা, ২ অক্টোবর: রাজ্যপাল ইন্দ্রসেনা রেডি নাল্লু আজ নরসিংগড়স্থিত ত্রিপুরা ইনস্টিটিউট অব টেকনোলজি-এর এ.পি.জে. আবদুল কালাম অডিটোরিয়ামে বীর…

ByByReshmi Debnath Oct 2, 2026
Scroll to Top