News Flash

  • Home
  • মুখ্য খবর
  • এবারে সরকারি ন্যায্যমূল্যের দোকানে চোরের হানা
Image

এবারে সরকারি ন্যায্যমূল্যের দোকানে চোরের হানা

আগরতলা, ৫ সেপ্টেম্বর: এবার সরকারি রেশন দোকানে চোরের হানা। রেশন থেকে চাল চুরি করে নিয়ে যায় চোরের দল। ঘটনা উদয়পুর ফুলকুমারী ৩ নম্বর ন্যায্য মূল্যের দোকানে।
প্রতিদিনের মতো বৃহস্পতিবার উদয়পুর ফুল কুমারী এলাকার দূর্গাবাড়ি বনদুয়ারের তিন নম্বর ন্যায্য মূল্যের দোকানের ডিলার পরিমল শীল গ্ৰাহকদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে বাড়ি চলে যান। শুক্রবার সকালে আশেপাশের লোকজন পরিমল শীলকে খবর দেয় তাড়াতাড়ি ন্যায্য মূল্যের দোকানে আসার জন্য। খবর পেয়ে পরিমল শীল দোকানে এসে দেখেন তার ন্যায্যমূল্যের দোকান থেকে প্রায় ২২ বস্তা চাল সহ আরো বেশ কিছু জিনিসপত্র চোরের দল নিয়ে গেছে।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন গোমতী জেলার সহকারী সভাধিপতি সুজন সেন। খবর দেওয়া হয় রাধাকিশোরপুর থানার পুলিশকে। দীর্ঘ সময় ধরে পুলিশ ঘটনাস্থলে না আসায় কিছুটা হলেও এলাকাবাসীদের মধ্যে দেখা দেয় ক্ষোভ।

এমনিতেই ইতিমধ্যে উদয়পুরে বেশ কিছু অসামাজিক কাজকর্মসহ চোরের উপদ্রব বেড়ে যাওয়া সত্যেও পুলিশের ভূমিকা সম্পর্কে মানুষ আঙ্গুল তুলতে শুরু করেছে। দাবি উঠছে রাত্রিবেলা পুলিশের টহলদারি আরো বাড়ানোর জন্য।

Releated Posts

টাকা আদায়ের অভিযোগের তদন্তে গিয়ে মহিলা এসআই আক্রান্ত, গ্রেফতার ৩

তেলিয়ামুড়া, ২ অক্টোবর: গাড়িচালকের কাছ থেকে জোর করে টাকা আদায়ের অভিযোগ এবং কর্তব্যরত এক মহিলা সাব-ইন্সপেক্টরকে ধাক্কা দিয়ে…

ByByReshmi Debnath Oct 2, 2026

ত্রিপুরা বিশ্ববিদ্যালয়কে উত্তর-পূর্ব ভারতের উচ্চশিক্ষা ও গবেষণার অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সম্মিলিত প্রচেষ্টা চালিয়ে যেতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর: সীমিত সংখ্যক বিভাগ নিয়ে যাত্রা শুরু করা ত্রিপুরা বিশ্ববিদ্যালয় আজ রাজ্যের শিক্ষা, গবেষণা…

ByByReshmi Debnath Oct 2, 2026

দূর্গাপূজায় বাড়তি বিদ্যুৎ চাহিদা মোকাবিলায় আগাম প্রস্তুতির নির্দেশ বিদ্যুৎ মন্ত্রীর

আগরতলা, ২ অক্টোবর: আসন্ন দূর্গাপূজা উপলক্ষে রাজ্যে নিরবচ্ছিন্ন ও নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে শুক্রবার ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ…

ByByReshmi Debnath Oct 2, 2026

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে আশীর্বাদ নিলেন সস্ত্রীক বিপ্লব কুমার দেব

নয়াদিল্লি, ২ অক্টোবর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সস্ত্রীক সৌজন্য সাক্ষাৎ করলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার…

ByByTaniya Chakraborty Oct 2, 2026
Scroll to Top