News Flash

  • Home
  • মুখ্য খবর
  • গ্রাম প্রধানের ‘হুলিয়া’তে বন্ধ রাস্তা নির্মাণকাজ, প্রধানের ভূমিকায় ক্ষোভ
Image

গ্রাম প্রধানের ‘হুলিয়া’তে বন্ধ রাস্তা নির্মাণকাজ, প্রধানের ভূমিকায় ক্ষোভ

উদয়পুর, ৫ সেপ্টেম্বর : আবারও বিতর্কের কেন্দ্রে গ্রাম প্রধান। মাতাবাড়ি ব্লকের রাজনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় রাস্তা নির্মাণের কাজ হঠাৎই থমকে গেল গ্রাম প্রধানের নির্দেশে। অভিযোগ, রাস্তার কাজ শুরু করতে গেলে ঠিকাদারকে গ্রাম প্রধান স্পষ্ট জানিয়ে দেন— আগে এলাকার বিধায়ক রামপদ জমাতিয়া অথবা মণ্ডল সভাপতি অমর জমাতিয়ার সঙ্গে দেখা করতে হবে, তারপরেই কাজ করা যাবে।
ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধানসহ অন্যান্য সদস্যরা। তাঁদের দাবি, পঞ্চায়েতের তরফে কোনো কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়নি। উপ-প্রধানের বক্তব্য, “এলাকার উন্নয়নমূলক কাজ কোনোভাবেই বন্ধ রাখা যাবে না। যদি বিধায়ক বা মণ্ডল সভাপতির সঙ্গে দেখা করার প্রয়োজন হয়, তা কাজ চলাকালীনও করা সম্ভব।”
স্থানীয় বাসিন্দারাও প্রশ্ন তুলেছেন— রাজনৈতিক কারণে জনস্বার্থের কাজ বন্ধ রাখাটা মোটেই কাম্য নয়। রাস্তা নির্মাণকাজ বন্ধ হওয়ায় সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করেছেন।
পঞ্চায়েতের অন্যান্য সদস্যরা অভিযোগ করেছেন, প্রধান একতরফাভাবে সিদ্ধান্ত নিয়ে কাজ বন্ধ করিয়েছেন। এই ঘটনায় প্রধানের ভূমিকা নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক।

Releated Posts

ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে বিজেপির সাংগঠনিক বৈঠক, জোট নিয়ে আলোচনা চলছে

আগরতলা, ১৮ আগস্ট: আসন্ন ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচনসহ একাধিক নির্বাচনের প্রস্তুতিতে সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে মঙ্গলবার আগরতলার…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

বিদ্যুৎ বিল ও পরিষেবায় গাফিলতি, টিএসইসিএল-এর দুই ইঞ্জিনিয়ার সাসপেন্ড

আগরতলা, ১৮ আগস্ট: বিদ্যুৎ বিল সংক্রান্ত অনিয়ম এবং পরিষেবা প্রদানে গাফিলতির অভিযোগে ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড-এর দুই…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

আগরতলা শহরে বাইরের ই-অটোর বিরুদ্ধে ট্রাফিকের অভিযান, নির্দিষ্ট রুটে চলাচলের নির্দেশ

আগরতলা, ১৮ আগস্ট: আগরতলা শহরে বাইরের এলাকার ই-অটো প্রবেশ ও চলাচল নিয়ন্ত্রণে মঙ্গলবার অভিযান চালাল ট্রাফিক দপ্তর। এদিন…

ByByReshmi Debnath Aug 18, 2026

সাত দফা দাবিতে আত্মসমর্পণকারী বৈরীদের পথ অবরোধ, হস্তক্ষেপে উঠল অবরোধ

তেলিয়ামুড়া, ১৮ আগস্ট: সাত দফা দাবি-দাওয়া নিয়ে আত্মসমর্পণকারী এলএলএফটি বৈরীরা পথ অবরোধকে কেন্দ্র করে তেলিয়ামুড়ার হাতাই কতর সাধুপাড়া…

ByByTaniya Chakraborty Aug 18, 2026
Scroll to Top