News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আগরতলায় কভার ড্রেন নির্মাণকাজের পরিদর্শনে মেয়র
Image

আগরতলায় কভার ড্রেন নির্মাণকাজের পরিদর্শনে মেয়র

আগরতলা, ৫ সেপ্টেম্বর: শহরের খোলা নর্দমাগুলিকে কভার ড্রেনে রূপান্তর করার কাজ চলছে শহরে। শুক্রবার বটতলা বাজার থেকে দশমীঘাট পর্যন্ত ড্রেন নির্মাণকাজের অগ্রগতি সরেজমিনে খতিয়ে দেখেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার।

মেয়র বলেন, আগরতলাকে জলাবদ্ধতা মুক্ত শহরে পরিণত করাই আমাদের প্রধান লক্ষ্য। পুর নিগম, পূর্ত দপ্তর ও স্মার্ট সিটি মিশন যৌথভাবে এই প্রকল্প বাস্তবায়নে কাজ করছে। বিশেষ করে কভার ড্রেন তৈরি হলে বর্ষায় জল দ্রুত বেরিয়ে যেতে পারবে।

তিনি আরও জানান, আসন্ন শারদীয় দুর্গোৎসবের সময় দশমীঘাট বিসর্জন ঘাটে প্রতিমা নিরঞ্জনের জন্য হাজারো মানুষের যাতায়াত হয়। তাই উৎসবের আগে এই রাস্তা ও ড্রেনের কাজ দ্রুত শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিন মেয়রের সঙ্গে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিক ও স্থানীয় কাউন্সিলর। মেয়র আশ্বাস দেন, ভবিষ্যতে শহরের নিষ্কাশনী ব্যবস্থাকে আরও আধুনিক প্রযুক্তির মাধ্যমে উন্নত করা হবে, যাতে স্থায়ীভাবে জলাবদ্ধতার সমস্যা নিরসন সম্ভব হয়।

Releated Posts

অ্যাক্ট ইস্ট নীতির সাফল্যই ত্রিপুরার আনারসকে বিশ্ববাজারে পৌঁছে দিয়েছে: রতন লাল নাথ

আগরতলা, ২৭ জুন : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভোকাল ফর লোকাল এবং আত্মনির্ভর ভারত উদ্যোগকে বাস্তবায়িত করার লক্ষ্যেই নয়াদিল্লিতে…

ByByNews Desk Jun 27, 2026

ত্রিপুরাকে বিশ্বের দরবারে নিয়ে যেতে কুইন আনারস এক বিশেষ ভূমিকা রাখছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ জুন: ত্রিপুরার সাংস্কৃতিক ও সামাজিক ক্ষেত্রে আনারসের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। ত্রিপুরাকে বিশ্বের দরবারে নিয়ে যেতে কুইন…

ByByNews Desk Jun 27, 2026

রামনগর বিস্ফোরণস্থল পরিদর্শনে মানিক সরকার, মৃত শুভ্রজিতের পরিবারের সঙ্গে সাক্ষাৎ

আগরতলা, ২৭ জুন: রামনগর ফ্ল্যাটে ভয়াবহ বিস্ফোরণকান্ডে মৃত শুভ্রজিত চৌধুরীর পরিবারের সঙ্গে আজ দেখা করেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী…

ByByTaniya Chakraborty Jun 27, 2026

গণ্ডাছড়ায় নৃশংস ঘটনা, মদ্যপ অবস্থায় দুই সন্তানকে পিটিয়ে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে

আমবাসা, ২৭ জুন: ধলাই জেলার গণ্ডাছড়া মহকুমার উল্টাছড়া ব্রু পুনর্বাসন গ্রাম শনিবার সকালে এক হৃদয়বিদারক ঘটনার সাক্ষী হয়েছে।…

ByByTaniya Chakraborty Jun 27, 2026
Scroll to Top