News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • মণিপুর: সেনাপতি জেলায় তাদুবি চেকপোস্টে অভিযান, ২ কেজির বেশি ব্রাউন সুগার সহ গ্রেফতার ৫
Image

মণিপুর: সেনাপতি জেলায় তাদুবি চেকপোস্টে অভিযান, ২ কেজির বেশি ব্রাউন সুগার সহ গ্রেফতার ৫

মণিপুর: মাদক বিরোধী অভিযানে বড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। মণিপুরের সেনাপতি জেলার তাদুবি থানার অন্তর্গত তাদুবি চেকপোস্টে চালানো এক বিশেষ অভিযানে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে, যাদের কাছ থেকে ২.০৫৭ কেজি ব্রাউন সুগার উদ্ধার হয়েছে।

গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন, আজানি অ্যামোস (৩৫), পাভেই পিটার (২৫), ত্রিওয়া সেবাস্টিয়ান — এঁরা সকলেই তুংগাম গ্রাম থেকে
ফোক্রেহরি — মাখান গ্রাম থেকে কে. অথিনি সারা (৪৩) — মাখরেলুই গ্রাম থেকে।

অভিযানের সময় তাদের কাছ থেকে দুটি সাদা জিপসি গাড়ি, ৮টি মোবাইল ফোন এবং ব্রাউন সুগার বাজেয়াপ্ত করা হয়েছে। তদন্তের পর, এই চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে কাংপোকপির কিমনেইলম হাওকিপ নামে এক মহিলাকেও গ্রেফতার করা হয়েছে। তিনিও এই মাদক পাচারচক্রে জড়িত বলে অভিযোগ উঠেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

Releated Posts

ভবিষ্যৎ উপযোগী শ্রেণিকক্ষ গড়বে এআই, পড়ুয়াদের ঝরে পড়ার ঝুঁকিও চিহ্নিত করবে: হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১৮ আগস্ট (আইএএনএস): কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর মাধ্যমে অসমের স্কুলশিক্ষা ব্যবস্থাকে আরও আধুনিক, অন্তর্ভুক্তিমূলক ও পড়ুয়াকেন্দ্রিক করে…

ByByNews Desk Aug 18, 2026

মিজোরামে ১২.০৯ কোটি টাকার হেরোইন উদ্ধার, গ্রেফতার ২

আইজল, ১৮ আগস্ট (আইএএনএস): মিজোরামের সাইতুয়াল জেলায় পৃথক দুটি যৌথ অভিযানে প্রায় ১২.০৯ কোটি টাকা মূল্যের হেরোইন উদ্ধার…

ByByNews Desk Aug 18, 2026

মণিপুরে বড় সাফল্য, ৬ জঙ্গি ও ৬ মাদক পাচারকারী গ্রেফতার; উদ্ধার অস্ত্র ও মাদক

ইম্ফল, ১৭ আগস্ট (আইএএনএস): মণিপুরে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন জেলায় একাধিক যৌথ অভিযানে ছয় জঙ্গি ও ছয় মাদক…

ByByNews Desk Aug 17, 2026

অসমে ১,০০০ কৃষককে ১ লক্ষ টাকা করে পুরস্কার, ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার

গুয়াহাটি, ১৭ আগস্ট (আইএএনএস): অসমে প্রগতিশীল ও শিক্ষিত কৃষকদের উৎসাহিত করতে নতুন উদ্যোগ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।…

ByByNews Desk Aug 17, 2026
Scroll to Top