News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাংরুং‌য়ের ছয়দ্রুন চা‑শ্রমিক সুনিলের অভাব, রোগ আর অনাহারে সঙ্গে লড়াই
Image

রাংরুং‌য়ের ছয়দ্রুন চা‑শ্রমিক সুনিলের অভাব, রোগ আর অনাহারে সঙ্গে লড়াই

আগরতলা, ৪ সেপ্টেম্বর : চন্ডীপুর বিধানসভার রাংরুং চা-বাগানের ছয়দ্রুন এলাকায় অভাব দেখা গিয়েছে। রোগ আর অনাহারের সঙ্গে লড়াই করছে দিনমজুর সুনিল সবর (৪০) ও তার ছোট্ট মেয়ে রুপসী (৮)।

জানা যায়, প্রায় আট বছর আগে স্ত্রীকে হারানোর পর দুই মেয়েকে নিয়ে একাই সংসার সামলাচ্ছিলেন তিনি। বড় মেয়ে পূর্ণিমা (১১) বর্তমানে গৃহ পরিচারিকার কাজে থাকলেও ছোট মেয়ে রুপসী বাবার সঙ্গেই থাকে। তিন মাস আগে থেকে সুনিলের তীব্র কাশি শুরু হয়। দিন যত গড়িয়েছে, অসুখ বেড়েছে। দুই মাস ধরে তিনি কাজে যেতে পারছেন না। ফলে সংসারে চরম অভাব নেমে এসেছে। অঙ্গনওয়াড়ির খাবার থেকেও বঞ্চিত হচ্ছে ছোট রুপসী।

প্রতিবেশীদের কথায়, প্রায় ১৫ দিন ধরে তাদের ঘরে উনুন জ্বলেনি। অন্যের দানেই চলছে খাবার। আশঙ্কা করা হচ্ছে, সুনিল ও তার মেয়ে টিবি রোগে আক্রান্ত। মানবেতর পরিস্থিতিতে দিন কাটানো এই পরিবারটির পাশে সরকারি সাহায্য এখনও পৌঁছায়নি। এলাকাবাসীর দাবি—অবিলম্বে চিকিৎসা ও খাদ্যের ব্যবস্থা করা হোক।

Releated Posts

আসন্ন দুর্গাপূজার প্রাক্কালে ৩৯ নম্বর ওয়ার্ডে বস্ত্র বিতরণ, অংশ নিলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২ অক্টোবর: আসন্ন শারদোৎসবকে সামনে রেখে ৮ নম্বর বড়দোয়ালি মণ্ডলের উদ্যোগে আগরতলা পুর নিগমের ৩৯ নম্বর ওয়ার্ডে…

ByByReshmi Debnath Oct 2, 2026

৭ অক্টোবর ত্রিপুরার আট জেলায় ‘সেবা জ্যোতি কলশ যাত্রা’ ও ‘বিকশিত ভারত সংকল্প যাত্রা’

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর: আগামী ৭ অক্টোবর ত্রিপুরার আটটি জেলায় একযোগে আয়োজিত হতে চলেছে ‘সেবা জ্যোতি কলশ…

ByByReshmi Debnath Oct 2, 2026

৪৪ বছরের অভিজ্ঞতা, তবুও প্রতিমা তৈরির খরচ তুলতে হিমশিম খাচ্ছেন মৃৎশিল্পী নির্মল রুদ্র পাল

আগরতলা, ২ অক্টোবর: দীর্ঘ ৪৪ বছর ধরে নিষ্ঠা, দক্ষতা ও শিল্পসত্তাকে সঙ্গী করে দুর্গাপ্রতিমা তৈরি করে আসছেন উত্তর…

ByByReshmi Debnath Oct 2, 2026

ত্রিপুরা নিজেই বৈচিত্র্যের মধ্যে ঐক্যের চেতনার প্রতীক: রাজ্যপাল

আগরতলা, ২ অক্টোবর: রাজ্যপাল ইন্দ্রসেনা রেডি নাল্লু আজ নরসিংগড়স্থিত ত্রিপুরা ইনস্টিটিউট অব টেকনোলজি-এর এ.পি.জে. আবদুল কালাম অডিটোরিয়ামে বীর…

ByByReshmi Debnath Oct 2, 2026
Scroll to Top