News Flash

  • Home
  • মুখ্য খবর
  • জিএসটি কাঠামো পরিবর্তনের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী
Image

জিএসটি কাঠামো পরিবর্তনের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী

আগরতলা, ৪ সেপ্টেম্বর: জনসাধারণের স্বার্থসম্বলিত বিভিন্ন বিষয়গুলিকে যেভাবে নতুন করে সাজিয়ে তোলা হচ্ছে তা প্রশংসনীয়। জিএসটি কাঠামো পরিবর্তন ইস্যুতে এমনটাই বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা।

জিএসটি কাঠামোতে পরিবর্তনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কে ধন্যবাদ জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। তিনি বলেন, ১৫ই আগস্ট স্বাধীনতা দিবসে লালকেল্লাতে প্রধানমন্ত্রী নিজ বক্তব্যের মাধ্যমে জিএসটি পরিবর্তনের ইঙ্গিত দিয়েছিলেন। গতকাল কেন্দ্রীয় অর্থমন্ত্রী সেটাই ঘোষণা করলেন। যেভাবে জনগণের স্বার্থ সম্বলিত বিভিন্ন বিষয়গুলিকে একের পর এক নতুন করে সাজিয়ে তোলা হচ্ছে তা সত্যিই প্রশংসনীয়। জিএসটির দুটি স্তরে নতুন কর কাঠামোর ফলে দেশের সাধারণ নাগরিকরা যথেষ্ট উপকৃত হবেন। এর জন্য রাজ্যের তরফে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কে ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা।

Releated Posts

ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে বিজেপির সাংগঠনিক বৈঠক, জোট নিয়ে আলোচনা চলছে

আগরতলা, ১৮ আগস্ট: আসন্ন ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচনসহ একাধিক নির্বাচনের প্রস্তুতিতে সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে মঙ্গলবার আগরতলার…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

বিদ্যুৎ বিল ও পরিষেবায় গাফিলতি, টিএসইসিএল-এর দুই ইঞ্জিনিয়ার সাসপেন্ড

আগরতলা, ১৮ আগস্ট: বিদ্যুৎ বিল সংক্রান্ত অনিয়ম এবং পরিষেবা প্রদানে গাফিলতির অভিযোগে ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড-এর দুই…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

আগরতলা শহরে বাইরের ই-অটোর বিরুদ্ধে ট্রাফিকের অভিযান, নির্দিষ্ট রুটে চলাচলের নির্দেশ

আগরতলা, ১৮ আগস্ট: আগরতলা শহরে বাইরের এলাকার ই-অটো প্রবেশ ও চলাচল নিয়ন্ত্রণে মঙ্গলবার অভিযান চালাল ট্রাফিক দপ্তর। এদিন…

ByByReshmi Debnath Aug 18, 2026

সাত দফা দাবিতে আত্মসমর্পণকারী বৈরীদের পথ অবরোধ, হস্তক্ষেপে উঠল অবরোধ

তেলিয়ামুড়া, ১৮ আগস্ট: সাত দফা দাবি-দাওয়া নিয়ে আত্মসমর্পণকারী এলএলএফটি বৈরীরা পথ অবরোধকে কেন্দ্র করে তেলিয়ামুড়ার হাতাই কতর সাধুপাড়া…

ByByTaniya Chakraborty Aug 18, 2026
Scroll to Top