News Flash

  • Home
  • মুখ্য খবর
  • প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ১৭ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত রাজ্যে সেবা পাক্ষিক’ কর্মসূচি পালিত হবে: সাংসদ রাজীব
Image

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ১৭ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত রাজ্যে সেবা পাক্ষিক’ কর্মসূচি পালিত হবে: সাংসদ রাজীব

আগরতলা, ৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে সারা রাজ্যে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত সেবা পাক্ষিক’ কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ তার প্রস্তুতি স্বরূপ প্রদেশ কার্যালয়ে সকল প্রদেশ নেতৃত্বদের নিয়ে আয়োজিত ‘সেবা পাক্ষিক প্রদেশ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ সাংবাদিকদের মুখোমুখি এমনটাই জানিয়েছেন প্রদেশ বিজেপি সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য্য।

সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন আগামী ১৭ সেপ্টেম্বর। প্রধানমন্ত্রীর জন্মদিনকে কেন্দ্র করে সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডার নির্দেশে দেশের প্রতিটি প্রান্তে পালিত হবে ‘সেবা পাক্ষিক’ কর্মসূচি। এই কর্মসূচি আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত রাজ্যসহ সমগ্র দেশে পালিত হবে, যেখানে নানা সামাজিক ও জনকল্যাণমূলক কাজের মাধ্যমে মানুষের সেবা নিশ্চিত করা হবে।

এদিন তিনি আরও বলেন, সেবা পাক্ষিক কর্মসূচি গ্রহণ করে স্বচ্ছ ভারত অভিযান, রক্ত দান শিবির, বৃক্ষরোপণ এবং ২৫ সেপ্টেম্বর দীনদয়াল উপাধ্যায়ের জন্ম বার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। যারা স্বাধীনতার জন্য প্রাণ হারিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানানো হবে।

Releated Posts

অ্যাক্ট ইস্ট নীতির সাফল্যই ত্রিপুরার আনারসকে বিশ্ববাজারে পৌঁছে দিয়েছে: রতন লাল নাথ

আগরতলা, ২৭ জুন : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভোকাল ফর লোকাল এবং আত্মনির্ভর ভারত উদ্যোগকে বাস্তবায়িত করার লক্ষ্যেই নয়াদিল্লিতে…

ByByNews Desk Jun 27, 2026

ত্রিপুরাকে বিশ্বের দরবারে নিয়ে যেতে কুইন আনারস এক বিশেষ ভূমিকা রাখছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ জুন: ত্রিপুরার সাংস্কৃতিক ও সামাজিক ক্ষেত্রে আনারসের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। ত্রিপুরাকে বিশ্বের দরবারে নিয়ে যেতে কুইন…

ByByNews Desk Jun 27, 2026

রামনগর বিস্ফোরণস্থল পরিদর্শনে মানিক সরকার, মৃত শুভ্রজিতের পরিবারের সঙ্গে সাক্ষাৎ

আগরতলা, ২৭ জুন: রামনগর ফ্ল্যাটে ভয়াবহ বিস্ফোরণকান্ডে মৃত শুভ্রজিত চৌধুরীর পরিবারের সঙ্গে আজ দেখা করেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী…

ByByTaniya Chakraborty Jun 27, 2026

গণ্ডাছড়ায় নৃশংস ঘটনা, মদ্যপ অবস্থায় দুই সন্তানকে পিটিয়ে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে

আমবাসা, ২৭ জুন: ধলাই জেলার গণ্ডাছড়া মহকুমার উল্টাছড়া ব্রু পুনর্বাসন গ্রাম শনিবার সকালে এক হৃদয়বিদারক ঘটনার সাক্ষী হয়েছে।…

ByByTaniya Chakraborty Jun 27, 2026
Scroll to Top