News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবস, আজ পাঠদানে পড়ুয়ারা
Image

৫ সেপ্টেম্বর শিক্ষক দিবস, আজ পাঠদানে পড়ুয়ারা

আগরতলা, ৪ সেপ্টেম্বর : ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ও প্রখ্যাত দার্শনিক ড. সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন ৫ই সেপ্টেম্বর। তিনি শিক্ষা এবং শিক্ষকতাকে জীবনের অন্যতম স্তম্ভ বলে মনে করতেন। তাঁর জন্মদিনটিকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেই দেশজুড়ে পালিত হয় শিক্ষক দিবস। এই উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শিক্ষক দিবসকে সামনে রেখে ৪ সেপ্টেম্বর, অর্থাৎ তার আগের দিন রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ে দেখা গেল এক ব্যতিক্রমী ও চিরাচরিত দৃশ্য—এদিন শিক্ষক ছিলেন শিক্ষার্থীরাই। আগরতলার বিজয় কুমার বালিকা বিদ্যালয়ে বড় ক্লাসের ছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় ‘শিক্ষক’-এর দায়িত্ব। নবম ও দশম শ্রেণির ছাত্রীদের দেখা যায় পঞ্চম থেকে অষ্টম শ্রেণির ছোট ছাত্রীদের পাঠদান করতে। শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত এই উদ্যোগ শুধু পড়াশোনা শেখানোর মধ্যেই সীমাবদ্ধ ছিল না; এর মাধ্যমে শিক্ষার্থীরা বুঝতে পারল শিক্ষকতা পেশার গুরুত্ব, ধৈর্য্য এবং দায়িত্ববোধ।

Releated Posts

আসন্ন দুর্গাপূজার প্রাক্কালে ৩৯ নম্বর ওয়ার্ডে বস্ত্র বিতরণ, অংশ নিলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২ অক্টোবর: আসন্ন শারদোৎসবকে সামনে রেখে ৮ নম্বর বড়দোয়ালি মণ্ডলের উদ্যোগে আগরতলা পুর নিগমের ৩৯ নম্বর ওয়ার্ডে…

ByByReshmi Debnath Oct 2, 2026

৭ অক্টোবর ত্রিপুরার আট জেলায় ‘সেবা জ্যোতি কলশ যাত্রা’ ও ‘বিকশিত ভারত সংকল্প যাত্রা’

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর: আগামী ৭ অক্টোবর ত্রিপুরার আটটি জেলায় একযোগে আয়োজিত হতে চলেছে ‘সেবা জ্যোতি কলশ…

ByByReshmi Debnath Oct 2, 2026

৪৪ বছরের অভিজ্ঞতা, তবুও প্রতিমা তৈরির খরচ তুলতে হিমশিম খাচ্ছেন মৃৎশিল্পী নির্মল রুদ্র পাল

আগরতলা, ২ অক্টোবর: দীর্ঘ ৪৪ বছর ধরে নিষ্ঠা, দক্ষতা ও শিল্পসত্তাকে সঙ্গী করে দুর্গাপ্রতিমা তৈরি করে আসছেন উত্তর…

ByByReshmi Debnath Oct 2, 2026

ত্রিপুরা নিজেই বৈচিত্র্যের মধ্যে ঐক্যের চেতনার প্রতীক: রাজ্যপাল

আগরতলা, ২ অক্টোবর: রাজ্যপাল ইন্দ্রসেনা রেডি নাল্লু আজ নরসিংগড়স্থিত ত্রিপুরা ইনস্টিটিউট অব টেকনোলজি-এর এ.পি.জে. আবদুল কালাম অডিটোরিয়ামে বীর…

ByByReshmi Debnath Oct 2, 2026
Scroll to Top