News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আগরতলায় কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয়ে শুরু হলো ‘হিন্দি পাক্ষিক
Image

আগরতলায় কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয়ে শুরু হলো ‘হিন্দি পাক্ষিক

আগরতলা, ৩ সেপ্টেম্বর কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের একলব্য ক্যাম্পাসে আজ থেকে শুরু হলো ‘হিন্দি পাক্ষিক’। আগামী ১৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই কর্মসূচি।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রীয় বিধি বিশ্ববিদ্যালয়, আগরতলার উপাচার্য প্রফেসর যোগেশ প্রতাপ সিংহ। তিনি ভারতীয় জ্ঞানপদ্ধতি, সংবিধান এবং জাতীয় শিক্ষানীতি ২০২০-এ ভাষা প্রসঙ্গের তাৎপর্য তুলে ধরে বলেন, দেশের মূলভূখণ্ডে সর্বাধিক ব্যবহৃত ভাষা হিসেবে হিন্দি জাতীয় ঐক্যকে মজবুত করে চলেছে। হিন্দির প্রতি তাঁর ভালোবাসার প্রকাশ ঘটিয়ে তিনি একটি হিন্দি কবিতাও আবৃত্তি করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একলব্য ক্যাম্পাসের নির্দেশক প্রফেসর মখলেশ কুমার। তিনি হিন্দি ভাষার ঐতিহাসিক যাত্রাপথ ও রাষ্ট্রভাষা হিসেবে এর গৌরবময় ভূমিকার কথা উল্লেখ করে বলেন, “দৈনন্দিন জীবনে হিন্দির ব্যবহার বাড়াতে হবে। ভাষাগত পরাধীনতা থেকে বেরিয়ে এসে আত্মনির্ভরতা অর্জনের জন্য হিন্দির চর্চা অপরিহার্য।”

কার্যক্রমের সমন্বয়ক ছিলেন সাহিত্য বিদ্যাশাখার সহকারী অধ্যাপক ড. স্বর্গ কুমার মিশ্র। সংযোজিকা ছিলেন হিন্দি বিভাগের সহকারী অধ্যাপক ড. সোনমিত লেপচা। পাক্ষিক উপলক্ষে আগামী দিনগুলিতে নানা প্রতিযোগিতা, সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।

অধ্যাপক, শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের কর্মীরা এদিনের অনুষ্ঠানে উপস্থিত থেকে কর্মসূচিকে প্রাণবন্ত করে তোলেন।

Releated Posts

রানীবাড়ী চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ, ম্যানেজারের পদত্যাগের দাবি

আগরতলা, ১৮ আগস্ট: দীর্ঘদিন ধরে কাজ করে গেলেও প্রাপ্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়লেন রানীবাড়ী…

ByByReshmi Debnath Aug 18, 2026

সীমান্তে গাঁজা পাচারের অভিযোগে তিন যুবক আটক, কৈলাসহর থানার হেফাজতে

কৈলাসহর, ১৮ আগস্ট: ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত এলাকা থেকে গাঁজা পাচারের অভিযোগে তিন যুবককে আটক করেছে বিএসএফ। পরে তাদের কৈলাসহর…

ByByReshmi Debnath Aug 18, 2026

আগরতলা রেলস্টেশনে বিপুল পরিমান ফেনসিডিল উদ্ধারের ঘটনায় কলকাতা থেকে দুই অভিযুক্ত আটক

আগরতলা, ১৮ আগস্ট: আগরতলা রেলস্টেশন থেকে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধারের ঘটনায় তদন্তে নেমে কলকাতা থেকে দুই ব্যক্তিকে গ্রেপ্তার…

ByByReshmi Debnath Aug 18, 2026

প্রধানমন্ত্রীর স্বাধীনতা দিবসের ভাষণ নিয়ে প্রদেশ কংগ্রেসের তীব্র সমালোচনা

আগরতলা, ১৮ আগস্ট: ১৫ আগস্ট স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেওয়া ভাষণ নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত…

ByByReshmi Debnath Aug 18, 2026
Scroll to Top