News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বাইকের ধাক্কায় প্রাণ হারালেন সাইকেল আরোহী, গুরুতর আহত যুবক চালক, অপর এক দুর্ঘটনায় গুরুতর আহত দুই
Image

বাইকের ধাক্কায় প্রাণ হারালেন সাইকেল আরোহী, গুরুতর আহত যুবক চালক, অপর এক দুর্ঘটনায় গুরুতর আহত দুই

আগরতলা, ৪ সেপ্টেম্বর : বুধবার রাতে দক্ষিণ জোলাইবাড়িতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক সাইকেল আরোহী। গুরুতর জখম হয়েছেন বাইকচালকও। মৃতের নাম চৈতন্য মল্লিক (৫৫)। আহত বাইকচালক শুভ্রজিৎ দত্ত (১৮)।

পুলিশ সূত্রে জানা গেছে, রাত প্রায় ৮টার সময় সাবরুম-আগরতলা জাতীয় সড়কের জোলাইবাড়ি সৎসঙ্গ আশ্রম সংলগ্ন এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয় একটি বাইক ও একটি সাইকেলের। বাইকটির নম্বর টিআর০৩এ-৮২৯৪। চালক শুভ্রজিৎ দত্ত এবং সাইকেল আরোহী চৈতন্য মল্লিক দু’জনের বাড়িই দক্ষিণ জোলাইবাড়ি।

ঘটনার তীব্র শব্দে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন এবং খবর দেন জোলাইবাড়ি অগ্নি নির্বাপক দপ্তরে। দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে জোলাইবাড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। সেখান থেকে কর্তব্যরত চিকিৎসক চৈতন্য মল্লিককে শান্তিরবাজার জেলা হাসপাতালে রেফার করেন। তবে হাসপাতালে নিয়ে আসার পথে তিনি মৃত্যুবরণ করেন। গুরুতর আহত শুভ্রজিৎ দত্তকেও শান্তিরবাজার জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ঘটনাস্থলে পৌঁছায় জোলাইবাড়ি ও বাইখোরা থানার পুলিশ।

এদিকে উদয়পুরে এক দুর্ঘটনায় আশঙ্কাজনক দুই যুবক। বুধবার রাতেই উদয়পুরের মাতাবাড়ি এলাকায় আরেকটি দুর্ঘটনায় গুরুতর জখম হন দুই যুবক। স্থানীয় সূত্রে খবর, দেবীপুর এলাকায় রাস্তার ধারে দুইজনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে খবর দেন গ্রামবাসীরা। খবর পেয়ে উদয়পুর অগ্নি নির্বাপক দপ্তরের একটি গাড়ি তাদের উদ্ধার করে গোমতী জেলা হাসপাতালে নিয়ে আসে।

আহতদের নাম শচীন্দ্র রিয়াং ও কবিরাজ রিয়াং। দু’জনেরই বয়স প্রায় ৩৫ বছর বলে জানা গেছে। চিকিৎসকরা জানিয়েছেন, তাদের অবস্থা আশঙ্কাজনক। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, বাইক দুর্ঘটনায় তারা গুরুতর জখম হয়েছেন। বর্তমানে তারা গোমতী জেলা হাসপাতালে চিকিৎসাধীন।

Releated Posts

২৩ দিন ধরে জিবি হাসপাতালের মর্গে পড়ে আব্দুল আউয়াল মিয়ার দেহ, ওয়ারিশের খোঁজে পুলিশের আবেদন

বিশালগড়, ১৩ মে: একটি হৃদয়বিদারক ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্যে। গত ২৩ দিন ধরে আগরতলা জিবি হাসপাতালের মর্গে পড়ে…

ByByReshmi Debnath May 13, 2026

এস আই আর নিয়ে উদ্বেগ প্রকাশ, বৈধ ভোটারের নাম বাদ না দেওয়ার দাবি আমরা বাঙালীর

আগরতলা, ১৩ মে : ত্রিপুরাজুড়ে চলমান এস আই আর (স্পেশাল ইনটেনসিভ রিভিশন) প্রক্রিয়া নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করল…

ByByTaniya Chakraborty May 13, 2026

রাহুল কিশোর রায় মৃত্যুকাণ্ডে বড় ধাক্কা অভিযুক্তদের, তিন অভিযুক্তের অগ্রিম জামিনের আবেদন খারিজ ধর্মনগর জেলা ও দায়রা আদালতে

ধর্মনগর, ১৩ মে: রাহুল কিশোর রায় মৃত্যুকাণ্ডে বড় ধাক্কা খেলেন অভিযুক্তরা। ধর্মনগর জেলা ও দায়রা আদালত মঙ্গলবার তিন…

ByByTaniya Chakraborty May 13, 2026

বিশালগড়ের রাউৎখলায় প্রকাশ্যে মাদক বিক্রির অভিযোগে চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৩ মে: বিশালগড়ের রাউৎখলা বাইপাস এলাকায় প্রকাশ্যে মাদকদ্রব্য বিক্রির অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি…

ByByReshmi Debnath May 13, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top