News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রাজ্যে আইনশৃঙ্খলার পরিবেশ নেই, পুলিশ নিষ্ক্রিয়, পুলিশের একাংশ দলদাসে পরিণত হয়েছে : বিরোধী দলনেতা

রাজ্যে আইনশৃঙ্খলার পরিবেশ নেই, পুলিশ নিষ্ক্রিয়, পুলিশের একাংশ দলদাসে পরিণত হয়েছে : বিরোধী দলনেতা

আগরতলা, ৩ সেপ্টেম্বর : ত্রিপুরায় আইনশৃঙ্খলার কোনো পরিবেশ নেই। পুলিশ নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে। এমনকি, পুলিশের একাংশ দলদাসে পরিণত হয়েছে। গতকাল বিধায়ক আবাসকান্ডের ঘটনায় এমনটাই প্রতিক্রিয়া ব্যক্ত করলেন সিপিআইএম পলিটব্যুরো সদস্য তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী।

এদিন শ্রী চৌধুরী বলেন, গতকালের ঘটনা থেকে স্পষ্ট যে প্রশাসনের পাশাপাশি দলের কর্মীদের উপর নিয়ন্ত্রণ নেই শাসক দল বিজেপির। এমনকি, বিজেপির জোট শরিক তিপরা মথার সঙ্গে সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। এককথায়, গোটা রাজ্যে অরাজকতার পরিবেশ চলছে।

তাঁর কথায়, সিপিএমের জনসভায় বানচাল করার জন্য হামলা চালিয়েছে বিজেপির দুষ্কৃতকারীরা। কারণ, তাঁরা বুঝতে পেরেছেন দিনে দিনে তাঁদের পায়ের তলার মাটি সরে যাচ্ছে। যার ফলে জনসম্মুখে বিজেপি নেতৃত্বরা আবোল তাবোল গল্প বলছে, বলে দাবি করেন তিনি। এদিন তিনি আরও বলেন, মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা নিজের দূর্বলতা উপলব্ধি করতে পারছেন না। তিনিও জনসম্মুখে নিজের ব্যর্থতা প্রকাশ করছেন। বিগত দিনে অনেকবারই মুখ্যমন্ত্রীকে বোঝানোর চেষ্টা করা হয়েছিল যে নিজের দলের লোকজনই মুখ্যমন্ত্রীকে গদি থেকে টেনে নামানোর চেষ্টা করছে।

Releated Posts

টাকা আদায়ের অভিযোগের তদন্তে গিয়ে মহিলা এসআই আক্রান্ত, গ্রেফতার ৩

তেলিয়ামুড়া, ২ অক্টোবর: গাড়িচালকের কাছ থেকে জোর করে টাকা আদায়ের অভিযোগ এবং কর্তব্যরত এক মহিলা সাব-ইন্সপেক্টরকে ধাক্কা দিয়ে…

ByByReshmi Debnath Oct 2, 2026

ত্রিপুরা বিশ্ববিদ্যালয়কে উত্তর-পূর্ব ভারতের উচ্চশিক্ষা ও গবেষণার অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সম্মিলিত প্রচেষ্টা চালিয়ে যেতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর: সীমিত সংখ্যক বিভাগ নিয়ে যাত্রা শুরু করা ত্রিপুরা বিশ্ববিদ্যালয় আজ রাজ্যের শিক্ষা, গবেষণা…

ByByReshmi Debnath Oct 2, 2026

দূর্গাপূজায় বাড়তি বিদ্যুৎ চাহিদা মোকাবিলায় আগাম প্রস্তুতির নির্দেশ বিদ্যুৎ মন্ত্রীর

আগরতলা, ২ অক্টোবর: আসন্ন দূর্গাপূজা উপলক্ষে রাজ্যে নিরবচ্ছিন্ন ও নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে শুক্রবার ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ…

ByByReshmi Debnath Oct 2, 2026

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে আশীর্বাদ নিলেন সস্ত্রীক বিপ্লব কুমার দেব

নয়াদিল্লি, ২ অক্টোবর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সস্ত্রীক সৌজন্য সাক্ষাৎ করলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার…

ByByTaniya Chakraborty Oct 2, 2026
Scroll to Top