News Flash

  • Home
  • মুখ্য খবর
  • শিক্ষক স্বল্পতার প্রতিবাদে রাস্তায় নামলো ছাত্রছাত্রীরা
Image

শিক্ষক স্বল্পতার প্রতিবাদে রাস্তায় নামলো ছাত্রছাত্রীরা

আগরতলা, ৩ সেপ্টেম্বর : শিক্ষক স্বল্পতার প্রতিবাদে যুবরাজনগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা বিক্ষোভ দেখিয়েছে। তাদের অভিযোগ, বিদ্যালয়ে পর্যাপ্ত শিক্ষক নেই। তার মধ্যে বিষয় শিক্ষকদের অন্যান্য স্কুলে বদলি করে দেওয়া হয়েছে। এরই প্রতিবাদে আজ সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন। অবরোধের জেরে যানচলাচল স্তব্ধ হয়ে পড়ে। তাতে,যাত্রীদের ভীষণ ভোগান্তির শিকার হতে হয়েছে। এদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে পুলিশ ও বিদ্যালয় পরির্দশক।

ছাত্র ছাত্রীদের অভিযোগ, একে শিক্ষক স্বল্পতা, তার ওপর বিষয় শিক্ষিকাকে অন্যত্র বদলি করে দেওয়া হয়েছে। বিদ্যালয়ে রয়েছে বিদ্যুতের সমস্যা, খেলার সামগ্রী ও মাঠের অভাব, বর্তমান শিক্ষাবর্ষে এখনো পাঠ্য বই মিলেনি, ইত্যাদি নানা প্রকার সমস্যায় জর্জরিত বিদ্যালয়। তাদের পড়াশোনা বন্ধ হয়ে পড়ছে ছাত্রীরা। এরই প্রতিবাদে আজ সড়কে নেমে বিক্ষোভ শুরু করেছে ছাত্র ছাত্রীরা। অবরোধের জেরে যানচলাচল স্তব্ধ হয়ে পড়ে। তাতে,যাত্রীদের ভীষণ ভোগান্তির শিকার হতে হয়েছে।

এদিলে, খবর পেয়ে পুলিশ এবং বিদ্যালয়ের পরিদর্শক। তাঁরা ছাত্র ছাত্রীদের সাথে কথা বলেন এবং শিক্ষক স্বল্পতার বিষয়ে ছাত্র-ছাত্রীদের আশ্বস্ত করেন। ওই আশ্বাসের ভিত্তিতে পথ অবরোধ মুক্ত করে দেন ছাত্র-ছাত্রীরা।

Releated Posts

টাকা আদায়ের অভিযোগের তদন্তে গিয়ে মহিলা এসআই আক্রান্ত, গ্রেফতার ৩

তেলিয়ামুড়া, ২ অক্টোবর: গাড়িচালকের কাছ থেকে জোর করে টাকা আদায়ের অভিযোগ এবং কর্তব্যরত এক মহিলা সাব-ইন্সপেক্টরকে ধাক্কা দিয়ে…

ByByReshmi Debnath Oct 2, 2026

ত্রিপুরা বিশ্ববিদ্যালয়কে উত্তর-পূর্ব ভারতের উচ্চশিক্ষা ও গবেষণার অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সম্মিলিত প্রচেষ্টা চালিয়ে যেতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর: সীমিত সংখ্যক বিভাগ নিয়ে যাত্রা শুরু করা ত্রিপুরা বিশ্ববিদ্যালয় আজ রাজ্যের শিক্ষা, গবেষণা…

ByByReshmi Debnath Oct 2, 2026

দূর্গাপূজায় বাড়তি বিদ্যুৎ চাহিদা মোকাবিলায় আগাম প্রস্তুতির নির্দেশ বিদ্যুৎ মন্ত্রীর

আগরতলা, ২ অক্টোবর: আসন্ন দূর্গাপূজা উপলক্ষে রাজ্যে নিরবচ্ছিন্ন ও নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে শুক্রবার ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ…

ByByReshmi Debnath Oct 2, 2026

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে আশীর্বাদ নিলেন সস্ত্রীক বিপ্লব কুমার দেব

নয়াদিল্লি, ২ অক্টোবর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সস্ত্রীক সৌজন্য সাক্ষাৎ করলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার…

ByByTaniya Chakraborty Oct 2, 2026
Scroll to Top