News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ফটিকরায় শ্রীপুরে জাতীয় সড়কের বেহাল অবস্থা, ক্ষুব্ধ চালক সহ স্থানীয়রা
Image

ফটিকরায় শ্রীপুরে জাতীয় সড়কের বেহাল অবস্থা, ক্ষুব্ধ চালক সহ স্থানীয়রা

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ফের বেহাল জাতীয় সড়ক। এনএইচ-২০৮ বিকল্প আসাম-আগরতলা জাতীয় সড়কের কৈলাসহর থেকে কমলপুর যাওয়ার পথে ফটিকরায় শ্রীপুর আসাম রাইফেলস ক্যাম্প সংলগ্ন অংশ ভগ্নদশায় পরিণত হয়েছে। ফলে চরম বিপাকে পড়েছেন লরিচালক থেকে শুরু করে সাধারণ মানুষ।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ তুলেছেন, রাস্তা সংস্কারের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান জিৎ কনস্ট্রাকশন–এর গাফিলতির কারণেই এই ভোগান্তি। গত কয়েকদিন আগে একাধিক সংবাদমাধ্যমে বিষয়টি প্রকাশিত হলেও এখনও পর্যন্ত সরকার, প্রশাসন কিংবা এন এইচআইডিসিএল -এর কোনো দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ঘটনাস্থলে আসেননি বা সমাধানের উদ্যোগ নেননি।

অভিযোগকারীদের দাবি, বিগত ১৫ দিন ধরে সাধারণ মানুষ দুর্ভোগের শিকার হচ্ছেন। প্রতিদিনই মালবাহী লরি থেকে শুরু করে সাধারণ যানবাহন চলাচলে নানান সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।
এলাকাবাসীর হুঁশিয়ারি—যদি দ্রুত সরকারের পক্ষ থেকে কঠোর পদক্ষেপ গ্রহণ না করা হয়, তবে আগামীদিনে তারা আন্দোলনে নামতে বাধ্য হবেন।

Releated Posts

টাকা আদায়ের অভিযোগের তদন্তে গিয়ে মহিলা এসআই আক্রান্ত, গ্রেফতার ৩

তেলিয়ামুড়া, ২ অক্টোবর: গাড়িচালকের কাছ থেকে জোর করে টাকা আদায়ের অভিযোগ এবং কর্তব্যরত এক মহিলা সাব-ইন্সপেক্টরকে ধাক্কা দিয়ে…

ByByReshmi Debnath Oct 2, 2026

ত্রিপুরা বিশ্ববিদ্যালয়কে উত্তর-পূর্ব ভারতের উচ্চশিক্ষা ও গবেষণার অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সম্মিলিত প্রচেষ্টা চালিয়ে যেতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর: সীমিত সংখ্যক বিভাগ নিয়ে যাত্রা শুরু করা ত্রিপুরা বিশ্ববিদ্যালয় আজ রাজ্যের শিক্ষা, গবেষণা…

ByByReshmi Debnath Oct 2, 2026

দূর্গাপূজায় বাড়তি বিদ্যুৎ চাহিদা মোকাবিলায় আগাম প্রস্তুতির নির্দেশ বিদ্যুৎ মন্ত্রীর

আগরতলা, ২ অক্টোবর: আসন্ন দূর্গাপূজা উপলক্ষে রাজ্যে নিরবচ্ছিন্ন ও নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে শুক্রবার ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ…

ByByReshmi Debnath Oct 2, 2026

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে আশীর্বাদ নিলেন সস্ত্রীক বিপ্লব কুমার দেব

নয়াদিল্লি, ২ অক্টোবর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সস্ত্রীক সৌজন্য সাক্ষাৎ করলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার…

ByByTaniya Chakraborty Oct 2, 2026
Scroll to Top