News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিধায়ক আবাসকাণ্ডে চারজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করলেন মথার বিধায়ক
Image

বিধায়ক আবাসকাণ্ডে চারজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করলেন মথার বিধায়ক

আগরতলা, ২ সেপ্টেম্বর: বিধায়ক আবাস কাণ্ডে অভিযুক্তদের চিহ্নিত করে চারজনের বিরুদ্ধে এনসিসি থানায় লিখিত অভিযোগ করলেন মথা বিধায়ক ফিলিপ কুমার রিয়াং। তাঁর অভিযোগ, বিধায়ক প্রমোদ রিয়াংয়ের আমন্ত্রণে এদিন আবাসে গিয়েছিলেন ওই চার অভিযুক্ত।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক ফিলিপ কুমার রিয়াং বলেন, গতকাল রাতে তাঁর পরিবারের সদস্যদের সাথে পারিবারিক বিষয় নিয়ে আলোচনা করছিলেন তিনি। সেই মুহূর্তে প্রতীক দেবর্বমা সহ আরও তিনজন ব্যক্তি তাঁর সরকারি আবাসে প্রবেশ করে পারিবারিক আলোচনায় হস্তক্ষেপ শুরু করে। তিনি অনেকবার তাঁদেরকে চলে যাওয়ার জন্য অনুরোধ করেছিলেন। তারপর তারা আক্রমণাত্মক হয়ে ওঠে এবং অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করে এবং প্রাননাশের হুমকি দেয়। সাথে সাথে তিনি বিধায়ক বিশ্বজিৎ কালাইয়ের সরকারি কোয়ার্টারে ছুটে যাই। গতকাল রাতে বিধায়ক বিশ্বজিৎ-এর আবাসে তিনি আশ্রয় নিয়েছেন।

এদিন তিনি আরও বলেন, তাঁরা শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াং-এর আমন্ত্রণে এদিন আবাসে গিয়েছিলেন। তাই আজ প্রতীক দেবর্বমা সহ আরও তিনজনের বিরুদ্ধে এনসিসি থানায় মামলা দায়ের করেন তিনি।

Releated Posts

রাজ্য সরকার শিক্ষার পরিকাঠামো উন্নয়নে বিশেষ গুরুত্ব আরোপ করেছে: পর্যটনমন্ত্রী

আগরতলা, ১৩ এপ্রিল: বর্তমান রাজ্য সরকার শিক্ষার পরিকাঠামো উন্নয়নে বিশেষ গুরুত্ব আরোপ করেছে। এরই ফলস্বরূপ রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ে…

ByByReshmi Debnath Apr 13, 2026

টিটিএএডিসি নির্বাচন: ১০-কুলাই-চম্পাহাওর (এসটি) কেন্দ্রের দুটি ভোট কেন্দ্রে পুন:ভোট গ্রহনের নির্দেশ

আগরতলা, ১৩ এপ্রিল: রাজ্য নির্বাচন কমিশনার টিটিএএডিসি’র সাধারণ নির্বাচনে ১০-কুলাই-চম্পাহাওর (এসটি) কেন্দ্রের ৩-ভাটিময়দান এস.বি. স্কুল এবং ১৭-রামদেব ঠাকুর…

ByByReshmi Debnath Apr 13, 2026

টিটিএএডিসি নির্বাচনের ফলাফল বিজেপির পক্ষে যাবে, আশাবাদী মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ এপ্রিল; ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি) নির্বাচনের ফলাফল বিজেপির পক্ষে যাবে বলে আশাবাদ ব্যক্ত…

ByByReshmi Debnath Apr 13, 2026

আগরতলায় ৪০ লক্ষ টাকার অবৈধ কফসিরাপ উদ্ধার, যৌথ অভিযানে আসাম রাইফেলস ও কাস্টমসের সাফল্য

আগরতলা, ১৩ এপ্রিল: অবৈধ মাদক পাচার রুখতে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে বড় সাফল্য পেল আসাম রাইফেলস। কাস্টমস দফতরের…

ByByReshmi Debnath Apr 13, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

<label for="comment">Comment's</label>

Scroll to Top