News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ২০০টি পরিবারের ৬১০ জন ভোটার বিজেপিতে যোগদান
Image

২০০টি পরিবারের ৬১০ জন ভোটার বিজেপিতে যোগদান

আগরতলা, ২ সেপ্টেম্বর: আজ গোমতী জেলার বাগমার কিল্লা বাজারে বিভিন্ন রাজনৈতিক দল থেকে আগত মোট ২০০ পরিবারভুক্ত ৬১০ জন ভোটার ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন। তাঁদের দলে স্বাগত জানিয়েছেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা:) মানিক সাহা।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, মানুষ বুঝে গেছেন যে বিজেপি ছাড়া রাজ্য ও দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। তিনি বলেন, সিপিএম-কংগ্রেসের ৩৫ বছরের শাসনে হত্যা, সন্ত্রাস ও হিংসার রাজনীতি চলেছিল। কিন্তু বিজেপি পরিচ্ছন্ন রাজনীতিতে বিশ্বাসী।

মুখ্যমন্ত্রী আরও উল্লেখ করেন, সিপিএম ও কংগ্রেসের আমলে জনজাতি সম্প্রদায়কে কেবল ভোটব্যাঙ্ক হিসেবে ব্যবহার করা হতো।

অনুষ্ঠানে বিধায়ক রামপদ জমাতিয়া, বিজেপি রাজ্য সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা এবং মণ্ডল সভাপতি অমর জমাতিয়াও উপস্থিত ছিলেন।

Releated Posts

কমলাসাগর সীমান্তে দুই বাংলাদেশি যুবক আটক, বিএসএফের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৩ জুন: কমলাসাগর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে দুই বাংলাদেশি যুবককে আটক করা হয়েছে।…

ByByReshmi Debnath Jun 14, 2026

এমবিবি বিমানবন্দর আজ উত্তর-পূর্ব ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ বিমান যোগাযোগ কেন্দ্র: বিমানবন্দর অধিকর্তা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: গত এক দশকেরও বেশি সময়ে আগরতলার মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দর অভূতপূর্ব উন্নয়নের…

ByByReshmi Debnath Jun 14, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 14, 2026

মোহনপুরে যৌথ বাহিনীর অভিযানে ৪১ কেজি গাঁজা, পিস্তল ও কার্তুজ উদ্ধার; আটক এক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজ্যে নেশা কারবার ও অবৈধ আগ্নেয়াস্ত্রের বিস্তার নিয়ে উদ্বেগের মধ্যেই বড়সড় সাফল্য পেল নিরাপত্তা…

ByByReshmi Debnath Jun 14, 2026
Scroll to Top