News Flash

  • Home
  • দেশ
  • রোহিনীতে মর্মান্তিক দ্বৈত খুন: দিল্লি পুলিশ কমিশনারের কাছে রিপোর্ট তলব করল মহিলা কমিশন
Image

রোহিনীতে মর্মান্তিক দ্বৈত খুন: দিল্লি পুলিশ কমিশনারের কাছে রিপোর্ট তলব করল মহিলা কমিশন

নয়াদিল্লি, ১ সেপ্টেম্বর: দিল্লির রোহিনী সেক্টর ১৭-এ ৬৩ বছর বয়সি এক বৃদ্ধা ও তাঁর ৩৪ বছর বয়সি বিবাহিতা কন্যার নৃশংস হত্যাকাণ্ডে দিল্লি পুলিশ কমিশনার সতীশ গোলচা-র কাছ থেকে রিপোর্ট তলব করল জাতীয় মহিলা কমিশন।

গত ৩০ আগস্ট এই মর্মান্তিক ঘটনা ঘটে বলে জানা গেছে। অভিযুক্ত, মৃত মহিলার জামাই যোগেশ সেহগল, যিনি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন, স্ত্রী প্রিয়া সেহগল ও শাশুড়ি কুসুম সিনহাকে খুন করেছেন বলে অভিযোগ।

এদিন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন বিজয়া রাহাতকর দিল্লি পুলিশ কমিশনারকে চিঠি লিখে ঘটনার নিরপেক্ষ, নির্ধারিত সময়সীমার মধ্যে তদন্ত সম্পন্ন করার নির্দেশ দেন। একই সঙ্গে ভারতীয় ন্যায় সংহিতা ২০২৩-এর প্রাসঙ্গিক ধারায় অভিযুক্তের বিরুদ্ধে মামলা রুজু করার নির্দেশ দেওয়া হয়েছে।

কমিশনের পক্ষ থেকে তিন দিনের মধ্যে ‘অ্যাকশন টেকেন রিপোর্ট’ চাওয়া হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ছেলের জন্মদিনে দু’পক্ষের মধ্যে উপহার দেওয়া-নেওয়া নিয়ে বিরোধ থেকেই খুনের ঘটনা ঘটেছে। অভিযুক্ত যোগেশের কাছ থেকে রক্তমাখা জামাকাপড় ও খুনে ব্যবহৃত ধারালো কাঁচি উদ্ধার করেছে মার্গ থানার পুলিশ।

অন্যদিকে, আরেকটি ঘটনায়, শিলং-এর এক খাসি তরুণীকে গুরুতর আহত অবস্থায় অল ইন্ডিয়া ইন্সটিটিউট অফ মেডিকেল সায়েন্সেস দিল্লিতে ভর্তি করা হয়েছে। মহিলার আঘাতের ধরন ও ঘটনার পরিস্থিতি ঘিরে সন্দেহ প্রকাশ করা হয়েছে।

এই ঘটনারও সুয়ো মটো (নিজ উদ্যোগে) নিয়েছে জাতীয় মহিলা কমিশন। দিল্লি পুলিশ কমিশনারকে দ্রুত, নিরপেক্ষ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং প্রয়োজনে অভিযুক্তকে অবিলম্বে গ্রেপ্তার করার আহ্বান জানানো হয়েছে।

ভুক্তভোগী তরুণীকে অবিলম্বে নিঃশুল্ক চিকিৎসা ও মানসিক পরামর্শ পরিষেবা দেওয়ার নির্দেশ দিয়েছে কমিশন। এই মামলার ক্ষেত্রেও তিন দিনের মধ্যে এরটিআর চাওয়া হয়েছে।

কমিশনের সদস্য ডেলিনা খংদুপ এইমস-এ গিয়ে ভুক্তভোগীর সঙ্গে দেখা করবেন বলেও জানানো হয়েছে।

Releated Posts

নয়ডায় কম মজুরির প্রতিবাদে উত্তাল শ্রমিক বিক্ষোভ, পরিস্থিতি সহিংস

নয়ডা, ১৩ এপ্রিল (আইএএনএস): কম মজুরি এবং বেতন বৃদ্ধির দাবিতে সোমবার উত্তরপ্রদেশের নয়ডায় ব্যাপক শ্রমিক বিক্ষোভ সহিংস রূপ…

ByByNews Desk Apr 13, 2026

মথুরা নৌকাডুবি: মৃতের সংখ্যা বেড়ে ১৫, নিখোঁজের খোঁজে তল্লাশি জারি

মথুরা, ১৩ এপ্রিল(আইএএনএস): মথুরা-র নৌকাডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫। যমুনা নদী থেকে আরও দুই নিখোঁজের দেহ…

ByByNews Desk Apr 13, 2026

নকশাল চক্রান্ত ভেস্তে দিল বাহিনী, ছত্তীসগড়-ওড়িশা সীমান্তে উদ্ধার বিস্ফোরক ও আইইডি সামগ্রী

রায়পুর/নুয়াপাড়া, ১৩ এপ্রিল (আইএএনএস) : বামপন্থী উগ্রবাদ দমনে বড়সড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। ছত্তীসগড়-ওড়িশা সীমান্ত সংলগ্ন ঘন জঙ্গল…

ByByNews Desk Apr 13, 2026

আন্তঃরাজ্য মাদকচক্রে বড়সড় ধরপাকড়, নাগপুরে ২১০ কেজি গাঁজা উদ্ধার; গ্রেফতার ৪

নয়াদিল্লি, ১২ এপ্রিল (আইএএনএস): বড়সড় সাফল্য পেল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো (এনসিবি)। একটি আন্তঃরাজ্য গাঁজা পাচারচক্র ভেঙে ২১০ কেজি…

ByByNews Desk Apr 12, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

<label for="comment">Comment's</label>

Scroll to Top