News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বাঁধ সংস্কারে বিজেপি’র উদ্যোগ, পূজার আগে স্বস্তি পশ্চিম গোবিন্দপুরবাসীর
Image

বাঁধ সংস্কারে বিজেপি’র উদ্যোগ, পূজার আগে স্বস্তি পশ্চিম গোবিন্দপুরবাসীর

কৈলাসহর, ১ সেপ্টেম্বর: উদাসীন প্রশাসন ও ঠিকাদারের ফেলে রাখা অর্ধসমাপ্ত কাজের জেরে দীর্ঘদিন ধরে ভোগান্তিতে ছিলেন কৈলাসহরের পশ্চিম গোবিন্দপুর এলাকার বাসিন্দারা। ভাঙাচোরা বাঁধের কারণে চলাচলে নাজেহাল হচ্ছিলেন সাধারণ মানুষ। অবশেষে পূজার প্রাক্কালে এলাকাবাসীর পাশে দাঁড়াল কৈলাসহর মণ্ডল বিজেপি কমিটি।

সোমবার পশ্চিম গোবিন্দপুর পুর পরিষদের ১০ নম্বর ওয়ার্ডে বিজেপি’র উদ্যোগে বাঁধ সংস্কারের কাজ শুরু হয়। এদিন উপস্থিত ছিলেন কৈলাসহর মণ্ডল সভাপতি প্রীতম ঘোষ, বিজেপি রাজ্য কমিটির সদস্য ও পুর পরিষদের ভাইস চেয়ারপার্সন নীতিশ দে সহ মণ্ডল ও যুব মোর্চার একাধিক কর্মী-সমর্থক।

দলের পক্ষ থেকে জানানো হয়, ওয়াটার রিসোর্স দপ্তরের উদাসীনতা ও গাফিলতির কারণে সাধারণ মানুষ সমস্যায় ভুগলেও প্রশাসন কোনও পদক্ষেপ নেয়নি। তাই বাধ্য হয়েই ব্যক্তিগত উদ্যোগে তারা বাঁধ সংস্কারের কাজ হাতে নিয়েছেন।

মণ্ডল সভাপতি প্রীতম ঘোষ বলেন,“মানুষের যাতায়াতের সুবিধার্থে পূজার আগেই আমরা নিজেদের শ্রম দিয়ে বাঁধকে চলাচলের উপযোগী করার চেষ্টা করছি। প্রশাসন চোখ বন্ধ করে বসে থাকলেও বিজেপি মানুষের পাশে থেকে কাজ করে যাবে।”

বাঁধ সংস্কারের কাজে বিজেপি’র কর্মীদের নেমে পড়তে দেখে খুশি পশ্চিম গোবিন্দপুরবাসী। এলাকাবাসীর আশা, পূজার সময়ের আগেই অন্তত অস্থায়ীভাবে হলেও যাতায়াতের সমস্যার সমাধান হবে।

Releated Posts

ত্রিপুরা সারিন্দার জিআই স্বীকৃতি, রাজ্যের সাংস্কৃতিক ঐতিহ্যে নতুন মাইলফলক

আগরতলা, ১৬ জুনঃ ত্রিপুরার ঐতিহ্যবাহী আদিবাসী তারযুক্ত বাদ্যযন্ত্র ত্রিপুরা সারিন্দা মর্যাদাপূর্ণ ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বীকৃতি অর্জন করেছে। এই…

ByByTaniya Chakraborty Jun 16, 2026

উদয়পুরে ড্রেন থেকে বৃদ্ধার দেহ উদ্ধার, তদন্তে পুলিশ

উদয়পুর, ১৬ জুন: গোমতী জেলার উদয়পুরের রাজারবাগ সুকান্তপল্লী এলাকায় একটি ড্রেন থেকে এক বৃদ্ধা মহিলার নিথর দেহ উদ্ধারকে…

ByByReshmi Debnath Jun 16, 2026

নির্মাণ কাজে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক

সাব্রুম, ১৬ জুনঃ নির্মাণ কাজে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার শিকার হলেন এক রাজমিস্ত্রি। সাব্রুম মহকুমার পশ্চিম জলেফা গ্রাম পঞ্চায়েতের…

ByByTaniya Chakraborty Jun 16, 2026

ভিসি নির্বাচন কোনো দলের নয়, তিপ্রাসাদের গণতান্ত্রিক অধিকারের লড়াই: প্রদ্যোত

আগরতলা, ১৬ জুন: দীর্ঘ এক দশক ধরে টিটিএএডিসি-এর অধীনে ভিলেজ কমিটি নির্বাচন না হওয়ায় গ্রামাঞ্চলে গণতান্ত্রিক ব্যবস্থা ক্ষতিগ্রস্ত…

ByByTaniya Chakraborty Jun 16, 2026
Scroll to Top