News Flash

  • Home
  • মুখ্য খবর
  • প্রধানমন্ত্রীর মাকে নিয়ে কুরুচিকর মন্তব্যের জেরে বিজেপির বিক্ষোভ মিছিল, প্রতিবাদে উত্তাল ত্রিপুরা
Image

প্রধানমন্ত্রীর মাকে নিয়ে কুরুচিকর মন্তব্যের জেরে বিজেপির বিক্ষোভ মিছিল, প্রতিবাদে উত্তাল ত্রিপুরা

আগরতলা, ১ সেপ্টেম্বর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মাকে নিয়ে কংগ্রেস ও আরজেডি নেতৃত্বের কুরুচিকর মন্তব্যের তীব্র প্রতিবাদে আজ রাজধানী আগরতলায় বিক্ষোভ মিছিল ও ধিক্কার সভা আয়োজন করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। শহরের বিভিন্ন পথ পরিক্রমা শেষে বিক্ষোভ মিছিলটি এসে জমায়েত হয় পোস্ট অফিস চৌমুহনী চত্বরে, যেখানে একটি পথসভায় বক্তব্য রাখেন দলের নেতারা।

বিক্ষোভ মিছিলে উপস্থিত থেকে বিজেপি সাংসদ তথা দলের প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য তীব্র ভাষায় বিরোধীদের সমালোচনা করে বলেন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবে বিজেপি, প্রয়োজনে প্রতিশোধও নেবে। তিনি অভিযোগ করেন, ভোটে নিশ্চিত পরাজয় বুঝেই বিরোধীরা এখন ঘৃণ্য ও কুরুচিকর রাজনীতির আশ্রয় নিচ্ছেন। তাঁর দাবি, সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে ইচ্ছাকৃতভাবে কুৎসা রটানো হচ্ছে। সাথে তিনি যোগ করেন, আসল ভোটচোর হচ্ছে কংগ্রেস। জওহরলাল নেহেরুর আমল থেকেই তারা ভোট চুরি করে আসছে। জনগণকে এখন সতর্ক হতে হবে এবং এই বিভ্রান্তিমূলক রাজনীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

ত্রিপুরার মন্ত্রী সুশান্ত চৌধুরীও বিক্ষোভ সভা থেকে বিরোধীদের উদ্দেশে কড়া বার্তা দিয়ে বলেন, সিপিআইএম ও কংগ্রেস যে ভাষা বোঝে, সেই ভাষাতেই এবার জবাব দেবে বিজেপি। তিনি বিরোধীদের বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যাচারের অভিযোগ তুলে বলেন, ক্ষমতার লোভে বিরোধীরা বারবার জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে। কিন্তু মানুষ এখন তাঁদের সেই ফাঁদে পা দেবে না। মন্ত্রী জানান, বিজেপি সরকার শিক্ষা, স্বাস্থ্য, পরিকাঠামো সহ বিভিন্ন ক্ষেত্রে সাধারণ মানুষের উন্নয়নে নিরলস কাজ করছে, অথচ বিরোধীরা সেই কাজকে ঢাকতে অপপ্রচার চালাচ্ছে।

উল্লেখযোগ্যভাবে, আজকের এই বিক্ষোভ কর্মসূচিতে বিজেপির কর্মী ও সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। গোটা মিছিল ঘিরে ছিল কড়া পুলিশি নিরাপত্তা ব্যবস্থা। কংগ্রেস ভবনের সামনে বিজেপির ওই জমায়েত থেকে সমস্ত ধরণের অপ্রীতিকর অবস্থা এড়াতে শুরু থেকে পুলিশের এলাহি আয়োজন ছিল।

Releated Posts

অ্যাক্ট ইস্ট নীতির সাফল্যই ত্রিপুরার আনারসকে বিশ্ববাজারে পৌঁছে দিয়েছে: রতন লাল নাথ

আগরতলা, ২৭ জুন : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভোকাল ফর লোকাল এবং আত্মনির্ভর ভারত উদ্যোগকে বাস্তবায়িত করার লক্ষ্যেই নয়াদিল্লিতে…

ByByNews Desk Jun 27, 2026

ত্রিপুরাকে বিশ্বের দরবারে নিয়ে যেতে কুইন আনারস এক বিশেষ ভূমিকা রাখছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ জুন: ত্রিপুরার সাংস্কৃতিক ও সামাজিক ক্ষেত্রে আনারসের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। ত্রিপুরাকে বিশ্বের দরবারে নিয়ে যেতে কুইন…

ByByNews Desk Jun 27, 2026

রামনগর বিস্ফোরণস্থল পরিদর্শনে মানিক সরকার, মৃত শুভ্রজিতের পরিবারের সঙ্গে সাক্ষাৎ

আগরতলা, ২৭ জুন: রামনগর ফ্ল্যাটে ভয়াবহ বিস্ফোরণকান্ডে মৃত শুভ্রজিত চৌধুরীর পরিবারের সঙ্গে আজ দেখা করেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী…

ByByTaniya Chakraborty Jun 27, 2026

গণ্ডাছড়ায় নৃশংস ঘটনা, মদ্যপ অবস্থায় দুই সন্তানকে পিটিয়ে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে

আমবাসা, ২৭ জুন: ধলাই জেলার গণ্ডাছড়া মহকুমার উল্টাছড়া ব্রু পুনর্বাসন গ্রাম শনিবার সকালে এক হৃদয়বিদারক ঘটনার সাক্ষী হয়েছে।…

ByByTaniya Chakraborty Jun 27, 2026
Scroll to Top