News Flash

Image

ভাল্লুকের আক্রমণে গুরুতর আহত এক

আগরতলা, ৩০ আগস্ট: খেদাছড়া থানার কালাগাঙ্গ এলাকায় জুমের ধান আনতে গিয়ে এক ব্যক্তি ভাল্লুকের আক্রমণের শিকার হয়েছেন। আহত ব্যক্তি রাজীব রিয়াং (৪৫) নামের এক কৃষক, তিনি দুগঙ্গা গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ রাজীব রিয়াং তাঁর জমি থেকে ধান আনতে জঙ্গলে প্রবেশ করেন। সে সময় তিনি একটি ভাল্লুকের সামনে পড়ে যান। ভাল্লুকটি হঠাৎ করে আক্রমণ করে এবং রাজীব রিয়াংকে কামড়াতে শুরু করে। প্রাথমিকভাবে তিনি আত্মরক্ষার চেষ্টা করেন, তবে ভাল্লুকটি বেশ শক্তিশালী হওয়ায় তিনি গুরুতর আহত হন।

সাথে সাথে স্থানীয়রা দ্রুত রাজীবকে উদ্ধার করে এবং আশেপাশের লোকজনের সহায়তায় তাকে খেদাছড়া স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়।

Releated Posts

জিবি ও এজিএমসি-র চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে ৫ জুলাই ৬ ঘণ্টার ধর্না, ঘোষণা বিরজিত সিনহার

কৈলাসহর, ২ জুলাই: আগরতলা সরকারি মেডিক্যাল কলেজ (এজিএমসি) এবং জিবি হাসপাতালের চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধের সরকারি সিদ্ধান্তের তীব্র…

ByByReshmi Debnath Jul 3, 2026

প্রশাসনিক কাজে আরও স্বচ্ছ এবং দক্ষতা আনার লক্ষ্যে সচিবালয়ে কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ জুলাই: সাম্প্রতিক সময়ে কেন্দ্রীয় সরকারের ক্যাবিনেট সচিবের নির্দেশমূলে সরকারি কাজে দক্ষতা বাড়ানোর জন্য বিভিন্ন…

ByByReshmi Debnath Jul 3, 2026

ত্রিপুরা লোকসভা কেন্দ্রে ১১৪.৯০ কোটি টাকার গ্রামীণ সড়ক প্রকল্পের অনুমোদন, উপকৃত হবে ৪০-র বেশি জনবসতি

আগরতলা, ২ জুলাই: পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রের বিভিন্ন জেলায় প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা-এর আওতায় একাধিক গ্রামীণ সড়ক নির্মাণ…

ByByReshmi Debnath Jul 3, 2026

৩৫ ও ৩৬ নম্বর ওয়ার্ডের জনদাবিতে এসডিএম অফিসে সিপিআইএমের ডেপুটেশন ও পথসভা

আগরতলা, ২ জুলাই: আগরতলা পুর নিগমের ৩৫ ও ৩৬ নম্বর ওয়ার্ডের একাধিক জনস্বার্থমূলক দাবি তুলে ধরে সদর মহকুমা শাসকের…

ByByReshmi Debnath Jul 3, 2026
Scroll to Top