News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিশালগড়ে শিক্ষক আক্রমণের প্রতিবাদে ডেপুটেশন এনএসইউআই-র
Image

বিশালগড়ে শিক্ষক আক্রমণের প্রতিবাদে ডেপুটেশন এনএসইউআই-র

আগরতলা, ২৭ আগস্ট : বিশালগড়ে শিক্ষক আক্রমণের প্রতিবাদে এবং অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে থানায় ডেপুটেশন দিয়েছেন ত্রিপুরা প্রদেশ এনএসইউআই-র নেতৃত্বরা।

এদিন সংগঠনের এক ছাত্র নেতা বলেন, বিশালগড়ে গত দুই দিন আগে স্কুল সেরে বাড়ি যাওয়ার পথে প্রকাশ্যে বিশালগড় মহকুমা হাসপাতাল সংলগ্ন সড়কের পাশে শিক্ষক রাজেশ সুর চৌধুরী উপর এলোপাতাড়ি আক্রমণ করেন দুষ্কৃতকারীরা। তাতে গুরুতর আহত হয়েছেন তিনি। তাঁর অভিযোগ, বিজেপি সরকারের রাজত্বে বিশালগড়ের আইনশৃঙ্খলা তলানিতে গিয়ে ঠেকেছে। বর্তমানে বিজেপির শাসনে সমাজে শিক্ষকরা তাঁদের যোগ্য সম্মান পাচ্ছেন না। উল্টো প্রকাশ্যে তাঁদেরকে আক্রমণ করা হচ্ছে। তাতেই প্রমাণিত বিশালগড়ে আইনশৃঙ্খলা এবং পুলিশ ব্যবস্থা কতোটা দূর্বল হয়ে পড়েছে। তাই পুনরায় বিশালগড়ে আইনের শাসন ফিরিয়ে আনতে ডেপুটেশনে মিলিত হয়েছেন তাঁরা।

Releated Posts

বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের গতি আরও বাড়িয়ে নির্ধারিতসময়ের মধ্যে মানুষের কাছে এর সুফল পৌঁছে দিতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ আগস্ট: উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখার পাশাপাশি নির্দিষ্ট সময়সীমার মধ্যে প্রকল্পের কাজ সম্পন্ন…

ByByReshmi Debnath Aug 18, 2026

‘মৃত্যুদণ্ডে ফাঁসি’ বন্ধের আবেদন খারিজ সুপ্রিম কোর্টের, বিকল্প পদ্ধতি নিয়ে আলোচনার সুযোগ

নয়াদিল্লি, ১৮ আগস্ট (আইএএনএস): ভারতে মৃত্যুদণ্ড কার্যকরের পদ্ধতি হিসেবে ‘মৃত্যু না হওয়া পর্যন্ত ফাঁসি’ নিষিদ্ধ করার আবেদন খারিজ…

ByBySandeep Biswas Aug 18, 2026

ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে বিজেপির সাংগঠনিক বৈঠক, জোট নিয়ে আলোচনা চলছে

আগরতলা, ১৮ আগস্ট: আসন্ন ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচনসহ একাধিক নির্বাচনের প্রস্তুতিতে সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে মঙ্গলবার আগরতলার…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

বিদ্যুৎ বিল ও পরিষেবায় গাফিলতি, টিএসইসিএল-এর দুই ইঞ্জিনিয়ার সাসপেন্ড

আগরতলা, ১৮ আগস্ট: বিদ্যুৎ বিল সংক্রান্ত অনিয়ম এবং পরিষেবা প্রদানে গাফিলতির অভিযোগে ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড-এর দুই…

ByByTaniya Chakraborty Aug 18, 2026
Scroll to Top