News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ডলুছড়া গ্রামবাসীদের ডেপুটেশন, ফের সড়ক অবরোধের হুঁশিয়ারি
Image

ডলুছড়া গ্রামবাসীদের ডেপুটেশন, ফের সড়ক অবরোধের হুঁশিয়ারি

কৈলাসহর, ২৭ আগস্ট: কৈলাসহর গৌরনগর ব্লকের ভগবাননগর গ্রাম পঞ্চায়েতের চার নম্বর ওয়ার্ডের ডলুছড়া গ্রামবাসীরা বেহাল রাস্তা সংস্কারের দাবিতে ফের ডেপুটেশন দিলেন মহকুমা প্রশাসনের কাছে। বুধবার দুপুরে তারা মহকুমা শাসকের দপ্তরে গিয়ে ডেপুটি মেজিস্ট্রেট মতি রঞ্জন দেববর্মার সঙ্গে দেখা করে রাস্তা সংস্কারের দাবি জানান।

কৈলাসহরে গৌরনগর ব্লকের অধীনস্হ ভগবাননগর গ্রাম পঞ্চায়েতের চার নং ওয়ার্ডের ডলুছড়া গ্রামে যাতায়াতের জন্য একটি মাত্র ইট সলিং রাস্তা রয়েছে। গ্রামে প্রায় কুড়ি পরিবারের বসবাস রয়েছে। গ্রামবাসীরা জানান যে, দীর্ঘদিন ধরে ডলুছড়া গ্রামের রাস্তাটি সংস্কার না করায় রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে রয়েছে। বিশেষ করে ডলুছড়া গ্রামের প্রবেশ পথে রাস্তাটি ভেঙ্গে চুরমার হয়ে রয়েছে। ডলুছড়ার জলে রাস্তার মাটি তলিয়ে গেছে। স্থানীয় পঞ্চায়েত কর্তৃপক্ষ এব্যাপারে কোনো ধরনের পদক্ষেপ নেয়নি। গত বছর গ্রামবাসীরা নিজেরা গ্রামে চাঁদা তোলে বাঁশ ক্রয় করে বাঁশের বেড়া দিয়ে মাটি ফেলার পর কিছুদিন চলাফেরা করার পর সাম্প্রতিককালে বৃষ্টির জলের স্রোতে বাঁশের বেড়া ভেঙ্গে মাটি ডলুছড়ার জলে তলিয়ে গেছে।

পরবর্তী সময়ে গ্রামবাসীরা ফের স্থানীয় পঞ্চায়েত কর্তৃপক্ষকে জানানোর পর পঞ্চায়েতের পক্ষ থেকে কয়েকটি বাঁশ মাটিতে ফেলার পর আর কিছুই করেনি। পঞ্চায়েত কর্তৃপক্ষ গ্রামবাসীদের জানিয়ে দেয় যে, পঞ্চায়েতের পক্ষ থেকে এই কাজ করা সম্ভব নয়। পঞ্চায়েতের কাছ থেকে এই কথা শোনার পর গ্রামবাসীরা রাস্তা সংস্কারের দাবীতে বিগত একমাস পূর্বে ডলুছড়া গ্রামের পাশের কৈলাসহর-ধর্মনগরের জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছিলো। জাতীয় সড়ক অবরোধের খবর পেয়ে কৈলাসহর মহকুমা প্রশাসনের পক্ষ থেকে ডেপুটি মেজিস্ট্রেট মতি রঞ্জন দেববর্মা অবরোধস্থলে গিয়ে অবরোধকারীদের সাথে আলোচনা করে অবরোধস্থলে ভগবান নগর গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং পঞ্চায়েত সচিবকে খবর দিয়ে নিয়ে রাস্তা সংস্কারের জন্য বলেছিলেন।

ডেপুটি মেজিস্ট্রেটের নির্দেশ মোতাবেক পঞ্চায়েত সচিব কথা দিয়েছিলেন যে, পিডিএফের টাকা দিয়ে আপাতত অবরোধের পরের দিন বাঁশের বেড়া বসিয়ে মাটি ফেলে চলাচলের ব্যবস্থা করে দেওয়া হবে। পরবর্তী সময়ে ফান্ড আসলে স্থায়ী গার্ড ওয়াল নির্মান করে মাটি ফেলে পাকা রাস্তা করে দেওয়া হবে। এই আশ্বাস পাবার পর সেদিন গ্রামবাসীরা জাতীয় সড়ক অবরোধ প্রত্যাহার করেছিলো।

কিন্তু একমাস অতিবাহিত হয়ে গেলেও স্থানীয় পঞ্চায়েত কর্তৃপক্ষ আজ অব্দি ডলুছড়া গ্রামের রাস্তাটির সংস্কার করে না দেওয়ায় গ্রামবাসীরা প্রচন্ড ক্ষুব্ধ হয়ে সাতাশ আগস্ট বুধবার দুপুরে কৈলাসহরের মহকুমা শাসকের অফিসে এসে ডেপুটি মেজিস্ট্রেট মতি রঞ্জন দেববর্মার সাথে ডেপুটেশনে মিলিত হয়। কিন্তু ডেপুটি মেজিস্ট্রেট মতি রঞ্জন দেববর্মার কাছ থেকে রাস্তা সংস্কার করে দেবার কোনো ধরনের আশ্বাস না পাওয়ায় গ্রামবাসীরা ডেপুটি মেজিস্ট্রেটকে জানিয়ে দেয় যে, খুব শীঘ্রই গ্রামবাসীরা ফের জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করবে।

স্থানীয় পঞ্চায়েত কর্তৃপক্ষের তালবাহানায় পঞ্চায়েত কর্তৃপক্ষের বিরুদ্ধে গোটা গ্রামে তীব্র ক্ষোভ বিরাজ করছে। তবে, গ্রামবাসীরা এও জানায় যে, স্থানীয় পঞ্চায়েত কর্তৃপক্ষ বিগত দুই মাস পূর্বে কয়েকটি বাঁশ ক্রয় করে রাস্তার পাশে রেখেছিলো এবং বলেছিলো রাস্তা সংস্কার করে দেবে। এরজন্য পঞ্চায়েত কর্তৃপক্ষ পিডিএফ থেকে কুড়ি হাজার টাকা তুলে ছিল। কিন্তু বাস্তবে এক হাজার টাকার বাঁশ ক্রয় করে বাকী টাকা পঞ্চায়েত কর্তৃপক্ষ হাফিজ করে দিয়েছে বলে জানান গ্রামবাসীরা। রাস্তা সংস্কার না করার ফলে এবং রাস্তার প্রবেশ মুখে ডলুছড়া জলে মাটি তলিয়ে যাওয়ায় রাস্তাটি ভয়ানক অবস্থায় রয়েছে। বর্তমানে গ্রামবাসীরা বিপদজনক এই রাস্তার উপর দিয়ে জীবনবাজি রেখে চলাফেরা করছেন। রাস্তার বেহাল অবস্থা থাকায় গ্রামের কেউ অসুস্থ হলে সেই অসুস্থ মানুষ কোলে তোলে আনা নেওয়া করতে হচ্ছে গ্রামবাসীদের। অবিলম্বে রাস্তাটি সংস্কার করা না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি দিয়েছেন স্থানীয়রা।

Releated Posts

৭ অক্টোবর ত্রিপুরার আট জেলায় ‘সেবা জ্যোতি কলশ যাত্রা’ ও ‘বিকশিত ভারত সংকল্প যাত্রা’

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর: আগামী ৭ অক্টোবর ত্রিপুরার আটটি জেলায় একযোগে আয়োজিত হতে চলেছে ‘সেবা জ্যোতি কলশ…

ByByReshmi Debnath Oct 2, 2026

৪৪ বছরের অভিজ্ঞতা, তবুও প্রতিমা তৈরির খরচ তুলতে হিমশিম খাচ্ছেন মৃৎশিল্পী নির্মল রুদ্র পাল

আগরতলা, ২ অক্টোবর: দীর্ঘ ৪৪ বছর ধরে নিষ্ঠা, দক্ষতা ও শিল্পসত্তাকে সঙ্গী করে দুর্গাপ্রতিমা তৈরি করে আসছেন উত্তর…

ByByReshmi Debnath Oct 2, 2026

ত্রিপুরা নিজেই বৈচিত্র্যের মধ্যে ঐক্যের চেতনার প্রতীক: রাজ্যপাল

আগরতলা, ২ অক্টোবর: রাজ্যপাল ইন্দ্রসেনা রেডি নাল্লু আজ নরসিংগড়স্থিত ত্রিপুরা ইনস্টিটিউট অব টেকনোলজি-এর এ.পি.জে. আবদুল কালাম অডিটোরিয়ামে বীর…

ByByReshmi Debnath Oct 2, 2026

ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন: ২৭ অক্টোবর থেকে ত্রিপুরায় শুরু এসআইআর, জানালেন দক্ষিণ জেলার জেলাশাসক

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ অক্টোবর: ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর-২০২৬ নিয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা গড়ে…

ByByTaniya Chakraborty Oct 2, 2026
Scroll to Top