News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ড্রামের ভিতর মিলল বিপুল পরিমাণ শুকনো গাঁজা
Image

ড্রামের ভিতর মিলল বিপুল পরিমাণ শুকনো গাঁজা

আগরতলা, ২৪ আগস্ট: গোপন খবরের ভিত্তিতে বিশাল সাফল্য মেলাঘর থানার পুলিশের। তৈবান্দাল চিন্তাহরন পাড়ার একটি পরিত্যক্ত জায়গা থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ গাঁজা। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন খবরের ভিত্তিতে অভিযানে নেমে সিনটেক্স ড্রামের ভেতর লুকিয়ে রাখা ২৩২ কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়। এর আনুমানিক বাজার মূল্য ৩ লক্ষাধিক টাকা।
পুলিশ জানিয়েছে, তিনটি বড় ড্রাম ও দুটি বস্তার মধ্যে এই গাঁজা গুলি প্যাকেট করে রাখা হয়েছিল। তবে এই ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি। প্রাথমিক অনুমান, চোরাকারবারিরা মাদক পাচারের উদ্দেশ্যে এখানে মজুত করেছিল।
এ বিষয়ে মেলাঘর থানার এক কর্মকর্তা জানান, ‘‘গোপন সূত্রে খবর পেয়ে আমরা অভিযান চালাই। বিশাল পরিমাণে মাদক উদ্ধার হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের খোঁজে তদন্ত শুরু হয়েছে।’’
উল্লেখ্য, সম্প্রতি রাজ্যের বিভিন্ন প্রান্তে বারবার মাদক উদ্ধার হওয়ায় উদ্বেগ বাড়ছে। পুলিশের দাবি, ভবিষ্যতেও এই ধরনের অভিযান চলবে এবং মাদক চক্রকে ধ্বংস করার জন্য কড়া ব্যবস্থা নেওয়া হবে।

Releated Posts

কাঞ্চনপুর থানায় মহিলাকে হেনস্থার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

আগরতলা, ১৮ আগস্ট: সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বে থাকা পুলিশের এক আধিকারিকের বিরুদ্ধে থানার অভ্যন্তরেই এক মহিলাকে…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

জলের জন্য হাহাকার মান্দাইয়ে, ৫ মাস ধরে চরম দুর্ভোগে গিরিবাসীরা

আগরতলা, ১৮ আগস্ট: পানীয় জলের অভাবে চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন মান্দাই আর ডি ব্লকের অন্তর্গত আথুক তুথাং…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

চিকিৎসার আগেই ভোগান্তি, বন্ধ টয়লেট-জল পরিষেবায় ক্ষোভ

মেলাঘর, ১৮ আগস্ট: চিকিৎসার জন্য হাসপাতালে এসে ন্যূনতম পরিষেবাটুকুও না পেয়ে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন রোগী ও তাঁদের…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

রাজ্য ও জাতীয় স্তরের বহু অ্যাথলেট তৈরির আঁতুড়ঘর আজ অবহেলায় জীর্ণ, সংস্কারের দাবি মেলাঘর ব্যায়ামাগারের

আগরতলা, ১৮ আগস্ট: একসময় রাজ্য ও জাতীয় স্তরের বহু অ্যাথলেট তৈরির অন্যতম গুরুত্বপূর্ণ প্রশিক্ষণকেন্দ্র ছিল মেলাঘর স্কুল মাঠ…

ByByReshmi Debnath Aug 18, 2026
Scroll to Top